ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

মাগুরায় ৭ম শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫

মাগুরা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ মে ২০২৬, ০৮:২৫ এএম
পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: আরটিভি

মাগুরা জেলার শ্রীপুরে ৭ম শ্রেণির এক স্কুলছাত্রীকে কৌশলে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণ এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এজাহারভুক্ত ৫ আসামি হলেন- জেলার শ্রীপুর থানার বাসিন্দা মো. সৌরভ (২১), অনিক (১৯), রানা বিশ্বাস (২০), নয়ন শেখ (১৯) এবং মো. হুসাইন।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, ওই স্কুলছাত্রীকে ধর্ষণের সময় আসামিরা মোবাইলে সেই চিত্র ধারণ করে রাখেন এবং বিষয়টি কাউকে জানালে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হয়। লোকলজ্জা ও আসামিদের ভয়ে ভুক্তভোগী শুরুতে বিষয়টি গোপন রাখে। পরবর্তীতে গত ১৯ মে সকাল ১১টার দিকে ভুক্তভোগীর খালু স্থানীয় একটি চায়ের দোকানে বসে লোকজনের মোবাইল ফোনে ফেসবুক, ইমো ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওই ধর্ষণের ভিডিও ছড়িয়ে পড়তে দেখে তাৎক্ষণিকভাবে ভুক্তভোগীর বাড়ি গিয়ে পরিবারকে বিষয়টি জানান। পরে ভুক্তভোগীর মা জিজ্ঞাসাবাদ করলে উপস্থিত সাক্ষীদের সামনে কান্নায় ভেঙে পড়ে পুরো ঘটনার বিবরণ দেয় ওই কিশোরী।

আরও পড়ুন

ঘটনার বিস্তারিত জানার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং আত্মীয়-স্বজনদের সঙ্গে আলোচনা করে গত ২২ মে ভুক্তভোগীর মা বাদী হয়ে শ্রীপুর থানায় ৫ জনকে আসামি করে একটি
মামলা করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি- তদন্ত) মো. আতাউর রহমান জানান, মামলার এজাহারভুক্ত ৫ আসামিকে ইতোমধ্যেই গ্রেপ্তার করে মাগুরা জেলা জজ আদালতে পাঠানো হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তিন সন্তানের বাবা শামছুলের ‘লালসার’ শিকার চতুর্থ শ্রেণির ছাত্রী
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার দুর্গম তবলছড়ি এলাকায় চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করা হয়েছে।
তিন সন্তানের বাবা শামছুলের ‘লালসার’ শিকার চতুর্থ শ্রেণির ছাত্রী
পেট্রোল ঢেলে কলেজ অধ্যক্ষের কক্ষ পুড়িয়ে দেওয়ার চেষ্টা
নেত্রকোনার পূর্বধলা সরকারি কলেজের অধ্যক্ষের কক্ষের দরজায় পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
পেট্রোল ঢেলে কলেজ অধ্যক্ষের কক্ষ পুড়িয়ে দেওয়ার চেষ্টা
চাঁপাইনবাবগঞ্জে খড়ের স্তূপে মিলল ১৯ ককটেল
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫৩ বিজিবি ব্যাটলিয়নের অভিযানে ১৯টি ককটেল জব্দ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে খড়ের স্তূপে মিলল ১৯ ককটেল
মুন্সীগঞ্জে যুবদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ, আটক ৩
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা যুবদলের আহ্বায়ক শাহাদাত শিকদারের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। 
মুন্সীগঞ্জে যুবদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ, আটক ৩
হুঁশ ফিরতেই হতভম্ব গৃহবধূ, ঘটনা কী
দিনাজপুরের হিলিতে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে রুহুল আমিন ও শুকুর আলি নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হুঁশ ফিরতেই হতভম্ব গৃহবধূ, ঘটনা কী
আরও পড়ুন
বন্ধ মিটারে ২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহার দেখিয়ে বিল ২৯ হাজার!
১৮ বছর ফ্যাসিবাদের রক্তচক্ষুকে ভয় করিনি: সংস্কৃতিমন্ত্রী
আলেয়ার সেপ্টেম্বরের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি, মাগুরায় তোলপাড়
স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগে আটক গৃহবধূ