সোমবার, ২৫ মে ২০২৬ , ১১:১০ এএম
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি।
শনিবার (২৪ মে) রাতে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজাপুর বিওপির সীমান্ত পিলার ৭১/৮-এস এর প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাশারের আম বাগানে হাবিলদার মো. ইমরুল হোসেন মল্লিকের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৪৪ বোতল ভারতীয় মদ এবং ২৭২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আরটিভি/আইএম