ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

এনসিপি নেতা তারেক রেজা জামিনে মুক্ত

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ মে ২০২৬, ১১:৩০ এএম
এনসিপি নেতা তারেক রেজা জামিনে মুক্ত হয়েছেন। ছবি: আরটিভি

ঝিনাইদহে গ্রেপ্তার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা জামিনে মুক্তি পেয়েছেন।

সোমবার (২৫ মে) সকালে তিনি জামিনে মুক্ত হন।

এর আগে, রোববার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় ঝিনাইদহ স্টেডিয়াম সংলগ্ন ফ্যামিলি জোন মিলনায়তনের সামনে থেকে ছাত্রদলের করা মামলায় তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।

এনসিপি নেতা তারেক রেজা ওইদিন সন্ধ্যায় ঝিনাইদহ শহরের ফ্যামিলি জোন মিলনায়তনে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেন। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিলনায়তনের সামনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারের সময় ঘটনাস্থলে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামানসহ পুলিশ, সাদা পোশাকে পুলিশের বিশেষ টিম ও গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। পরে রাতেই তারেক রেজাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

আরও পড়ুন

সদর থানার ওসি মো. আসাদউজ্জামান বলেন, হামলা, ভাঙচুর, হত্যার হুমকির অভিযোগে শনিবার এনসিপি নেতা তারেক রেজাসহ কয়েকজনের নামে মামলা হয়েছে। ঝিনাইদহ সদর থানায় দায়ের করা সেই মামলায় তারেক রেজাকে গ্রেপ্তার করা হয়। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান চলমান আছে।

প্রসঙ্গত, গত ২২ মে ঝিনাইদহ সফরে যান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ওই দিন জুমার নামাজ শেষে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে এনসিপির নেতাকর্মীদের হাতাহাতি, মারামারি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা বাদী হয়ে ছাত্রদলের স্থানীয় ৮ নেতাকর্মীকে আসামি করে ঝিনাইদহ সদর থানায় মামলা করেন।

এর জেরে পরদিন দুপুরে তারেক রেজাসহ ২২ জনকে আসামি করে জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এনামুল কবির আরেকটি মামলা করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতেই রোববার সন্ধ্যায় সংবাদ সম্মেলন চলাকালে তারেক রেজাকে গ্রেপ্তার করা হয়।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নারায়ণগঞ্জে পুলিশের ব্যারিকেড ভেঙে আবারও সড়ক অবরোধে শ্রমিকরা
দ্বিতীয় দিনের মতো ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় বিপুল সংখ্যক পুলিশ সদস্য হিউম্যান চেইন করে ব্যারিকেড দিয়ে রাখার চেষ্টা করলেও তা ভেঙে শ্রমিকরা মূল সড়কে উঠে আসেন। মঙ্গলবার (২ নভেম্বর) বেলা পৌনে তিনটার দিকে শিবু মার্কেট এলাকায় এই বিক্ষোভ শুরু হয়। জেলা পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপার নাম প্রকাশ না করার শর্তে বলেন, শ্রমিকরা সকাল থেকে না নামলেও দুপুরের পরে নেমে এসেছেন। তাদের শান্ত করতে পুলিশ সদস্যরা চেষ্টা করলেও তারা ব্যারিকেড ভেঙে মূল সড়কে উঠে পড়েছেন। পরিস্থিতি মোকাবেলায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য ওই এলাকায় মোতায়েন রয়েছে। বিজিবির অন্তত চার প্লাটুন সদস্য মোতায়েন আছে। পরিস্থিতি কিছুটা উত্তেজনাকর হলেও এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়নি বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা। এর আগে সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ ও বিজিবির সদস্য মোতায়েন দেখা যায়। চাষাঢ়ায় বিকেএমইএʼর কার্যালয়ের সামনেও পুলিশ পাহারা ছিল। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ও মিছিল ও কয়েকটি পয়েন্টে অবস্থান নিতে দেখা যায়। আরটিভি/এসআর  
নারায়ণগঞ্জে পুলিশের ব্যারিকেড ভেঙে আবারও সড়ক অবরোধে শ্রমিকরা
মৃত্যুর আগে ধর্ষণকারীদের নাম বলে গেল সেই স্কুলছাত্রী
ফরিদপুরের মধুখালীতে দলবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী প্রায় দেড় মাস চিকিত্সাধীন থাকার পর মৃত্যুবরণ করেছেন। মৃত্যুর আগে এক ভিডিওতে ঘটনার বর্ণনা দিয়ে অভিযুক্তদের নাম বলে গেছেন ওই কিশোরী, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কিন্তু এ ঘটনায় থানা মামলা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার।
মৃত্যুর আগে ধর্ষণকারীদের নাম বলে গেল সেই স্কুলছাত্রী
গোপালগঞ্জে খেলার সময় লাল কার্ড দেখাতেই তুমুল মারামারি, আহত ১০
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচে লাল কার্ড দেখানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। 
গোপালগঞ্জে খেলার সময় লাল কার্ড দেখাতেই তুমুল মারামারি, আহত ১০
স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও পাঠালেন পারভেজ, ‘ফায়দা লুটলেন’ প্রবাসী বন্ধু
স্ত্রীর অন্তরঙ্গ ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী ও তার এক ঘনিষ্ঠ বন্ধুর বিরুদ্ধে। এ ঘটনায় করা মামলায় স্বামী মো. পারভেজ ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও পাঠালেন পারভেজ, ‘ফায়দা লুটলেন’ প্রবাসী বন্ধু
সড়কে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর, মোবাইলে লেখা ছিল ‘শরতের ঝরা পাতার মতো মৃত্যু’
চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের শিক্ষার্থী মাইশা মুশফিরাত।
সড়কে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর, মোবাইলে লেখা ছিল ‘শরতের ঝরা পাতার মতো মৃত্যু’
আরও পড়ুন
বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে যাওয়াই কাল হলো শ্রাবনের
শিক্ষকতার পাশাপাশি চা-ফুচকার দোকান দিয়ে বাজিমাত মিনার
‘আগামীতে ক্ষমতায় যাওয়ার জন্য ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত’
চাঁদাবাজ বলেলেই মানুষ বুঝে ফেলেন কোন দলের কথা বলা হচ্ছে: এমপি আলী আজম