images

দেশজুড়ে

বাস চলে গেল সড়কের বাইরে, প্রাণ হারালেন দর্জি

শুক্রবার, ২৯ মে ২০২৬ , ১০:৫৬ এএম

টাঙ্গাইলের কালিহাতীতে বাসচাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে উপজেলার রাজাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সফিকুল ইসলাম সফি (৪৭) ওই এলাকার জবান মোল্লার ছেলে ও পেশায় একজন দর্জি ছিলেন।

আরও পড়ুন
Web-Image8

ঈদের দিন বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল অটোচালকের

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বিকেলে সফিকুল ইসলাম সফি তার বোনকে কোরবানির মাংস দেওয়ার জন্য বাসা থেকে বের হন। এরপর তিনি রাজাবাড়ী প্রাইমারি স্কুলের সামনে রাস্তার পাশে রিকশার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় চন্দ্রা পরিবহনের একটি দ্রুতগতির বাস সফিকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে টাঙ্গাইল মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মাহবুব জানান, ঘাতক বাসের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। 

আরটিভি/আইএম