ঈদের দিন বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল অটোচালকের

আরটিভি নিউজ

শুক্রবার, ২৯ মে ২০২৬ , ১০:৩৬ এএম


ঈদের দিন বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল অটোচালকের
প্রতীকী ছবি

ময়মনসিংহে বিদ্যুৎস্পর্শে মো. মনির উদ্দিন নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে গফরগাঁও উপজেলার পাগলা থানার উস্তি ইউনিয়নের খিলগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনির উদ্দিন পাগলা থানার খিলগাঁও গ্রামের সুতি মেম্বারের ছেলে ও পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে নিজের বাড়িতে ব্যাটারিচালিত অটোরিকশায় চার্জ দিতে যান মনির। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে বিদ্যুতায়িত হয়ে মাটিয়ে লুটিয়ে পড়েন তিনি। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাগলা থানার এসআই মোতালেব গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission