images

দেশজুড়ে

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

শনিবার, ৩০ মে ২০২৬ , ১০:০১ এএম

বগুড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। 

শুক্রবার (২৯ মে) সন্ধ্যা সোয়া ৬টার দিকে কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নওগাঁ জেলার খাস নওগাঁর আবুল কালাম আজাদের ছেলে মো. রাহিম (২১), চকদেব নুনিয়াপট্টি এলাকার ইউসুফের ছেলে অপূর্ব (১৮) এবং একই এলাকার সুরুজের ছেলে প্রেম (২০)। 

স্থানীয়রা জানান, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে দ্রুতগতিতে দুটি মোটরসাইকেল নওগাঁ থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং আহত হন আরও দুইজন।

আরও পড়ুন
Web-Image5

নিয়ন্ত্রণ হারানো বাস থামাতে গিয়ে হেলপারের মৃত্যু

কাহালু ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সবুজ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন বলে জানা গেছে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনায় নিহত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরটিভি/আইএম