ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

নিয়ন্ত্রণ হারানো বাস থামাতে গিয়ে হেলপারের মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ মে ২০২৬, ০৯:১৪ এএম
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারানো বাস থামাতে গিয়ে এক হেলপারের মৃত্যু হয়েছে। ছবি: আরটিভি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাসের চাপায় এক হেলপার নিহত হয়েছেন।

শুক্রবার (২৯ মে ) রাত সাড়ে ৮টার দিকে ধলেশ্বরী টোল প্লাজায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. দুলাল (২৫) কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বাসিন্দা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মুন্সীগঞ্জের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা ‘আহসান পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস ঢাকামুখী হয়ে ধলেশ্বরী টোল প্লাজায় পৌঁছালে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। টোল পরিশোধের আগ মুহূর্তে চালক বাসটি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন।

আরও পড়ুন

তিনি আরও জানান, বাসটি থামানোর জন্য হেলপার চাকায় বাধা দেওয়ার উদ্যোগ নিতে গিয়ে পিষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সিরাজদিখান ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

দুর্ঘটনার সময় বাসের যাত্রীরা নিরাপদে নেমে যেতে সক্ষম হন। এ ঘটনায় এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৪৭ নেতাকর্মীকে ওমরাহ পালনে পাঠালেন লুৎফুজ্জামান বাবর
নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ৪৭ নেতাকর্মীকে ব্যক্তিগত অর্থায়নে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে পাঠিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।
৪৭ নেতাকর্মীকে ওমরাহ পালনে পাঠালেন লুৎফুজ্জামান বাবর
বিয়ের আগেই গর্ভধারণ, নবজাতককে প্রেমিকের হাতে দিয়ে উধাও মা
কুমিল্লার দেবিদ্বারে বিবাহবহির্ভূত সম্পর্কে গর্ভবতী হয়ে হাসপাতালে এক নবজাতক জন্ম দেওয়ার পর তাকে প্রেমিকের (নবজাতকের বাবা) হাতে তুলে দিয়ে এক তরূনী উধাও হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে নবজাতকের বাবা পরিচয় দেওয়া মো. মমিনকে (২৪) হেফাজতে নিয়েছে পুলিশ।
বিয়ের আগেই গর্ভধারণ, নবজাতককে প্রেমিকের হাতে দিয়ে উধাও মা
দীর্ঘ সময় ডাকাডাকি করেও মেলেনি সাড়া, দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
খবর পেয়ে পুলিশ গিয়ে ঘরের দরজা ভেঙে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। পরে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দীর্ঘ সময় ডাকাডাকি করেও মেলেনি সাড়া, দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু, আহত ৭
বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু, আহত ৭
মিষ্টি খেয়ে যে কারণে হাজতে যেতে হলো কিশোরকে
পকেটে টাকা নেই, অথচ পেটে প্রচণ্ড ক্ষুধা। যশোর রেলস্টেশনে এক পথচারীর খাবারের প্যাকেট দেখে ক্ষুধার তাড়নায় সেটি কেড়ে নেয় কিশোর নূর মোহাম্মদ। প্যাকেট খুলে ভাতের বদলে মিষ্টি পেয়ে কয়েকটি খেয়েও ফেলে সে। এরপর সেই কয়েকটি মিষ্টিই তাকে নিয়ে যায় মারধর, পুলিশ, আদালত হয়ে এক রাতের হাজতবাসের পথে।
মিষ্টি খেয়ে যে কারণে হাজতে যেতে হলো কিশোরকে
আরও পড়ুন
ভ্যান চালিয়ে যাচ্ছিলেন ফারুক, মুহুর্তেই পিষে দিলো বাস 
রেললাইনে হাঁটার সময় হঠাৎ চলে আসে ট্রেন, অতঃপর...
বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২