images

দেশজুড়ে

চটপটির দোকান বসানো নিয়ে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ

শনিবার, ৩০ মে ২০২৬ , ০১:৫৬ পিএম

শরীয়তপুরে চটপটির দোকান বসানো নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অন্তত অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

শুক্রবার (২৯ মে) রাতে নড়িয়া উপজেলার মুলফৎগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুলফৎগঞ্জ এলাকায় পদ্মা নদীর তীরে দোকানঘর নির্মাণ করছিলেন রাসেল ব্যাপারী। স্থানীয় কয়েকজন এই নির্মাণ কাজে বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

আরও পড়ুন
Web-Image19

নিয়ন্ত্রণ হারিয়ে তালগাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

এ বিষয়ে নাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া জানান, একটি চটপটির দোকান বসানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। 

তিনি আরও জানান, বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। একইসঙ্গে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরটিভি/আইএম