ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

নিয়ন্ত্রণ হারিয়ে তালগাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ মে ২০২৬, ০১:৪৪ পিএম
নিহত নিরব ও সোহান। ছবি: সংগৃহীত

নেত্রকোণায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার (২৯ মে) দিবাগত রাতে কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের রহিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কলমাকান্দা সদর ইউনিয়নের পূর্ব বাজার এলাকার নয়ন মিয়ার ছেলে নিরব (২৪) এবং একই ইউনিয়নের ঘোষপাড়া এলাকার সজীব মিয়ার ছেলে সোহান (২০)। আহত ব্যক্তি মোটরসাইকেলের চালক। তার নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার তিন বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। একপর্যায়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি তাল গাছের সঙ্গে ধাক্কা দিলে তিনজনই গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নিরব ও সোহানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মোটরসাইকেলচালকের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন

বিষয়টি নিশ্চিত করে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিক হোসেন গণমাধ্যমবে বলেন, শুক্রবার তিন বন্ধু একটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। রাতের বেলা মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে তালগাছের সঙ্গে ধাক্কা লাগলে দুজনের মৃত্যু হয়। আর গুরুতর আহত মোটরসাইকেলের চালক ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও বলেন, নিহত দুজনের মরদেহ পরিবারের আবেদনের প্রেক্ষিতে হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফেসবুকে ক্ষমা চাওয়ার পর না ফেরার দেশে সাবেক স্কুলশিক্ষক
নিজের অসুস্থতার কথা জানিয়ে ছয় দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন একটি পোস্ট দিয়েছিলেন মো. রাকিবুল হাসান লিটন নামে এক সাবেক শিক্ষক। দুর্ঘটনার পর দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা, ফুসফুসে সংক্রমণ ও দুটি ফুসফুস ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছিলেন তিনি। একই সঙ্গে কথা ও আচরণে জেনে-অজান্তে কারও মনে কষ্ট দিয়ে থাকলে সবার কাছে ক্ষমা চেয়েছিলেন। সেই পোস্টের ছয় দিন পরই না ফেরার দেশে চলে গেলেন তিনি।
ফেসবুকে ক্ষমা চাওয়ার পর না ফেরার দেশে সাবেক স্কুলশিক্ষক
একসঙ্গে ৮ পিস্তল দেখানো ‘বুলেট হৃদয়’-এর পরিচয়
চট্টগ্রামের রাউজানে সামাজিক যোগাযোগমাধ্যমে একসঙ্গে আটটি বিদেশি পিস্তল প্রদর্শন করে হুমকি দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে অস্ত্র প্রদর্শনকারী যুবককে স্থানীয় সন্ত্রাসী হৃদয় ওরফে বুলেট হিসেবে প্রাথমিকভাবে শনাক্ত করেছে পুলিশ। তাকে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে তদন্ত চলছে।
একসঙ্গে ৮ পিস্তল দেখানো ‘বুলেট হৃদয়’-এর পরিচয়
সদরপুরে থানা ভাঙচুরের মামলায় নিষিদ্ধ আ.লীগের দুই নেতা গ্রেপ্তার
ফরিদপুরের সদরপুরে ২০২৪ সালের ৫ আগস্ট থানা ভাঙচুরের ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে উপজেলার ঢেউখালী ইউনিয়নের বাবুরচর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- চরনাছিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজ বেপারী (৫৬) এবং একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. বিদ্যুৎ হাওলাদার (৪৭)। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাবুরচর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ২০২৪ সালের ১৭ আগস্ট সদরপুর থানায় দায়ের করা একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। মামলাটির নম্বর ১/১৫০। মামলায় দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৪৪৮, ১৮৬, ৩৩২, ৪৩৫, ৪৩৬, ৩০৭, ৩৭৯, ৩৮০, ৩৫৩, ৪২৭, ৫০৬(২) ও ৩৪ ধারাসহ বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩) ধারা উল্লেখ করা হয়েছে। এতে থানা ভাঙচুর, অগ্নিসংযোগ, সরকারি কাজে বাধা, হামলা ও সম্পদ লুটপাটের অভিযোগ রয়েছে। সদরপুর থানার সেকেন্ড অফিসার মো. মোখলেসুর রহমান বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার তথ্য ছিল। এসব তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে। আরটিভি/এমএইচজে
সদরপুরে থানা ভাঙচুরের মামলায় নিষিদ্ধ আ.লীগের দুই নেতা গ্রেপ্তার
গাজীপুরে ঝুট গুদামে আগুন
গাজীপুরের কাশিমপুরের সারাবো এলাকায় ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
গাজীপুরে ঝুট গুদামে আগুন
কালিয়াকৈরে কাজে ফিরছেন শ্রমিকরা, মহাসড়কে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
গাজীপুরের কালিয়াকৈরে অধিকাংশ শিল্পকারখানা খুলে দেওয়া হয়েছে। ফলে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকেই কর্মস্থলে ফিরতে শুরু করেছেন পোশাকশ্রমিকরা। এদিকে শিল্পাঞ্চল ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
কালিয়াকৈরে কাজে ফিরছেন শ্রমিকরা, মহাসড়কে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
আরও পড়ুন
দুই ট্রাকের প্রতিযোগিতায় ‘চোখের জল’ থামছে না দুই পরিবারের
প্রতিবেশীকে নিয়ে ঘুরতে বের হয়ে সড়কে প্রাণ গেল আপনের 
ঢাকায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
সড়কে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর, মোবাইলে লেখা ছিল ‘শরতের ঝরা পাতার মতো মৃত্যু’