images

দেশজুড়ে

বিয়ের প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিতেন সাদিয়া, অতঃপর...

শনিবার, ৩০ মে ২০২৬ , ০৮:২৭ পিএম

পটুয়াখালীতে বিয়ের প্রলোভন দেখিয়ে পুরুষদের কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া নারীর নাম রাকিবা ওরফে সাদিয়া (২৪)। তিনি দুমকি উপজেলার আঠারোগাছিয়া গ্রামের বাসিন্দা। 

শনিবার দিবাগত রাতে (৩০ মে) রাত ২টার দিকে পটুয়াখালী শহরের ছোট চৌরাস্তা এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আরও পড়ুন
opp11

গভীর রাতে গৃহবধূকে রান্নাঘরে নিয়ে যান ইমাম হোসেন, অতঃপর...

পুলিশ সূত্রে জানা যায়, রাকিবার বিরুদ্ধে দুমকি থানায় দায়ের করা একটি মামলায় (সিআর-১৫/২৬) দণ্ডবিধির ৩৪১, ৩২৩, ৪০৬, ৪২০, ৩৮৪ ও ৫০৬(২) ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

পুলিশের দাবি, রাকিবা পটুয়াখালী শহরের বিভিন্ন এলাকায় ভাড়া বাসা নিয়ে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ পরিচালনা করতেন। পাশাপাশি বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন পুরুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

গ্রেপ্তার পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরটিভি/ এসকেডি