ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

গভীর রাতে গৃহবধূকে রান্নাঘরে নিয়ে যান ইমাম হোসেন, অতঃপর...

ভোলা (চরফ্যাশন) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ মে ২০২৬, ০৮:০৪ পিএম
ছবি: সংগৃহীত

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়নের দক্ষিণ চরকলমী এলাকায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে।

শুক্রবার (২৯ মে) রাতে এ ধর্ষণের ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী দক্ষিণ আইচা থানায় অভিযুক্ত ইমাম হোসেন (৩৮) কে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেছেন। পরে আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

অভিযুক্ত ইমাম হোসেন নজরুল নগর ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ডের মজিদ সর্দারের ছেলে।

মামলার এজাহার ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূ দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়নের দক্ষিণ চরকলমী এলাকার বাসিন্দা। অভিযুক্ত ইমাম হোসেন তার প্রতিবেশী এবং দীর্ঘ প্রায় দুই বছর ধরে তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। অভিযুক্ত সরাসরি ও মোবাইল ফোনে তাকে প্রেমের প্রস্তাব দিতেন। প্রস্তাবে সাড়া না দেওয়ায় তিনি এলাকায় তার নামে বিভিন্ন ধরনের আপত্তিকর ও অশ্লীল মন্তব্য ছড়িয়ে বেড়াতেন। ২৯ মে রাতে পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ২টার দিকে ইমাম হোসেন মোবাইল ফোনে যোগাযোগ করে তার ঘরে যেতে চান। পরে একপর্যায়ে অভিযুক্ত ঘরে প্রবেশ করে তাকে রান্নাঘরে নিয়ে যান এবং সেখানে জোরপূর্বক ধর্ষণ করেন।

ভুক্তভোগী জানান, আত্মরক্ষার জন্য তিনি রান্নাঘরে থাকা একটি ধারালো ব্লেড দিয়ে অভিযুক্তের গোপনাঙ্গে আঘাত করেন। এতে অভিযুক্ত রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ দক্ষিণ আইচা থানায় মামলা দায়ের করেন।

দক্ষিণ আইচা থানার ওসি আহসান কবির জানান, ভুক্তভোগী গৃহবধূ এই ঘটনায় থানায় মামলা দায়েরের পর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গৃহবধূকে ডিএনএ পরীক্ষার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
মা ইলিশ সংরক্ষণে সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকার ও দায়িত্ববোধ বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
অবশেষে বাঁধের কাজের অর্থ আত্মসাতকারীর পরিচয় মিলল
হাওরের বোরো ফসলরক্ষা ডুবন্ত বাঁধ নির্মাণ কাজের প্রকল্পের স্টেশনারি মালামাল ক্রয় ও আপ্যায়ন খরচসহ আনুষাঙ্গিক বিল বাবদ ১ পারসেন্ট (ভাগ) টাকার একটি চেকের আড়াই লাখের বেশি টাকা বাহক ও সংশ্লিষ্ট কর্মকর্তার অগোচরেই উত্তোলন ও আত্মসাতের অভিযোগ উঠেছে। সম্প্রতি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় এই ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
অবশেষে বাঁধের কাজের অর্থ আত্মসাতকারীর পরিচয় মিলল
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর পানির নিচ দিয়ে ইয়াবা পাচারের অভিনব কৌশলের সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে ভোলার মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র‍্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের একটি মহড়া চলাকালে দলটির চরম অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা ও সরঞ্জামের বেহাল দশা ফুটে উঠেছে।
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
আরও পড়ুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সব পদ স্থগিত
৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা পোস্ট অফিস
সরকারি চাকরিতে থেকেও এনসিপির কমিটিতে পদ!