সোমবার, ০১ জুন ২০২৬ , ০৯:৫৩ এএম
পঞ্চগড়ে পানিতে ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (৩১ মে) সন্ধ্যায় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কেকুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো কেকুপাড়া এলাকার আইজুল ইসলামের ছেলে আসিফ (১২) ও মেয়ে সাথী (১০)।
স্থানীয় সূত্রে জানা যায়, আসিফ ও সাথীর মা জীবিকার তাগিদে অন্যের জমিতে দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করেন। প্রতিদিনের মতো রোববারও তিনি কাজে যান। সন্ধ্যায় বাড়িতে ফিরে ছেলে-মেয়েকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরিবারের সদস্য ও স্থানীয়রাও তাদের সন্ধানে তল্লাশি চালান।
একপর্যায়ে রাত আনুমানিক ৮টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে আসিফের মরদেহ ভেসে উঠতে দেখা যায়। পরে স্থানীয়রা পুকুরে নেমে আরও খোঁজাখুঁজি চালালে প্রায় এক ঘণ্টা পর একই পুকুর থেকে সাথীর মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাকলাহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাজির হোসেন বলেন, বাড়ির পাশের পুকুর থেকে দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরটিভি/আইএম