ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল দুই বন্ধুর

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জুন ২০২৬, ০৮:৪৯ এএম
প্রতীকী ছবি


যশোরে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন।

রোববার (৩১ মে) রাত ৯টার দিকে মনিরামপুর উপজেলার খেদাপাড়া মানিকতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার কাশিমনগর ইউনিয়নের নাঁদড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে রাকিব হোসেন (২৭) ও কামরুজ্জামান মিন্টুর ছেলে মেহেদী হাসান জনি (২৩)।

নিহত রাকিবের মামা ফারুক হোসেন বলেন, রোববার সন্ধ্যায় নিজের মোটরসাইকেলে বন্ধু জনিকে নিয়ে রাজগঞ্জ ভাসমান সেতু এলাকায় ঘুরতে যান রাকিব। সেখান থেকে ফেরার পথে খেদাপাড়া মানিকতলা মোড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আমড়াগাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন তারা।

আরও পড়ুন

তিনি আরও বলেন, স্থানীয়রা রাকিব ও জনিকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠালে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে খেদাপাড়া ক্যাম্প পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শাহাবুর রহমান গণমাধ্যমকে বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুজনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নড়াইলে সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিক নিহত
​নড়াইল গোবরা মিত্র কলেজের সামনে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মুক্তি বিশ্বাস (৪০) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। 
নড়াইলে সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিক নিহত
কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৭০তম জন্মবার্ষিকী আজ
‘ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’ গানের স্রষ্টা তারুণ্য ও সংগ্রামের দীপ্ত প্রতীক কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ’র আজ ১৬ অক্টোবর (শুক্রবার) ৭০তম জন্মবার্ষিকী।
কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৭০তম জন্মবার্ষিকী আজ
মুন্সীগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের টরকি গ্রামে মুন্না মৃধা (৫৫) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে হত্যা করা হয়েছে। 
মুন্সীগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
আসামি ছাড়িয়ে নিতে ফাঁড়িতে হামলা, দুই পুলিশ সদস্য আহত
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদকসহ আটক করা আসামি ছিনিয়ে নিতে সংঘবদ্ধ হয়ে সশস্ত্র হামলা করেছে মাদক কারবারিরা। এতে রেলওয়ে ফাঁড়ির দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
আসামি ছাড়িয়ে নিতে ফাঁড়িতে হামলা, দুই পুলিশ সদস্য আহত
মেয়েকে নিয়ে রেললাইনে হাঁটছিলেন মা, অতঃপর...
নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন মা ও মেয়ে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘোড়াশাল বাইপাস সড়কসংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
মেয়েকে নিয়ে রেললাইনে হাঁটছিলেন মা, অতঃপর...
আরও পড়ুন
নড়াইলে সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিক নিহত
গাড়ির গতি নিয়ন্ত্রণ, কঠোর নজরদারি ও চালকদের প্রশিক্ষণই কমাবে সড়ক দুর্ঘটনা
যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেলো যুবকের
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১২