images

দেশজুড়ে

একই ইউনিয়ন থেকে দুই মরদেহ উদ্ধার, যা বলছে পুলিশ

সোমবার, ০১ জুন ২০২৬ , ১০:৩১ এএম

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ভিন্ন ভিন্ন স্থান থেকে দুটি মরদেহ উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। 

রোববার (৩১ মে) সকালে মরদেহগুলো উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে মৃতদের পরিবার ও স্থানীয়রা এই ঘটনাকে ‘হত্যাকাণ্ড’ বললেও দিনভর তদন্ত করে পুলিশ নিশ্চিত হয়েছে যে, ওই দুই ব্যক্তি সদ্য খনন করা একটি পুকুরের মধ্যে মূল্যবান ‘ম্যাগনেটিক পিলার’ খুঁজতে গিয়ে মাটি চাপা পড়ে মারা গেছেন।

নিহত দু’জন হলেন মৃত নুর মোহাম্মদের ছেলে আব্দুর রশিদ ও মো. কালু মিয়ার ছেলে মো. সাগর। তারা দু’জনাই উপজেলার আমড়াগাছিয়া গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন
Web-Image11

একই ইউনিয়ন থেকে দুই মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

খবর পেয়ে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী ও অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তাদের উপস্থিতিতে জেলা পুলিশের বিভিন্ন গোয়েন্দা বিভাগ দিনভর তদন্ত শেষে নিশ্চিত হয়, ঘটনাটি কোনো হত্যাকাণ্ড নয়।

Capture

রাত ৯টায় পিরোজপুরের পুলিশ সুপার মনজুর আহমেদ সিদ্দিকী জানান, শনিবার (৩০ মে) রাতে মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া গ্রামে সদ্য খনন করা একটি পুকুরে আব্দুর রশিদ ও সাগরসহ আরও কয়েকজন মূল্যবান ম্যাগনেটিক পিলার পাওয়ার আশায় যান। পুকুরের মধ্যে মাটি খুঁড়তে গিয়ে ৪ জন ওপর থেকে পড়া মাটির নিচে চাপা পড়েন। অন্যরা দু’জনকে জীবিত উদ্ধার করতে পারলেও আব্দুর রশিদ ও মো. সাগর মাটি চাপায় মারা যান। ওই সময় সাগরের পিতা মো. কালু মিয়াও উপস্থিত ছিলেন বলে তিনি নিজে স্বীকার করেছেন।

আরও পড়ুন
Web-Image17

‘ম্যাগনেটিক পিলারে’ কোটিপতি হওয়ার স্বপ্ন, অতঃপর...

তিনি আরও জানান, মৃতের দু’পরিবার ও স্থানীয়রা এ ঘটনাকে হত্যাকাণ্ড বললেও মূলত এটি কোনো হত্যাকাণ্ড নয়।

পুলিশ সুপার জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/আইএম