একই ইউনিয়ন থেকে দুই মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ৩১ মে ২০২৬ , ১১:৪৪ এএম


একই ইউনিয়ন থেকে দুই মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
মরদেহ দেখতে স্থানীয়দের ভিড়। ছবি: আরটিভি

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ভিন্ন ভিন্ন স্থান থেকে দুটি মরদেহ উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

রোববার (৩১ মে) সকালে মরদেহগুলো উদ্ধার করা হয়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা মৃত নুর মোহাম্মদের ছেলে আব্দুর রশিদকে শনিবার (৩০ মে) রাত প্রায় ১১টার দিকে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। পরে ভোরে নেহালিয়া মাদরাসার পাশের মক্তবখানা এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান এবং আইনশৃঙ্খলা বাহিনীকে জানান।

Capture

অন্যদিকে, একই এলাকায় মো. কালু মিয়ার ছেলে সাগরকেও হত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি এক সন্তানের জনক ছিলেন। তার মৃত্যুর ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যার কারণ ও এর সঙ্গে কারা জড়িত, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে এলাকাবাসীর ধারণা, ম্যাগনেটিক পিলার সংগ্রহ করতে গিয়ে দ্বন্দ্বের জেরে এই জোড়া খুন হয়ে থাকতে পারে।

আরও পড়ুন

রশিদের স্ত্রী ময়না বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, গভীর রাতে কে বা কারা তাকে ফোন দিয়ে নিয়ে যায়। আমি যেতে নিষেধ করেছি, তাও শোনেনি। সকালে ফিরে আসলো লাশ হয়ে।

অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে। মরদেহ দুটি আমাদের জিম্মায় নিয়েছি। সিআইডি টিম এলে নমুনা সংগ্রহ করা হবে। 

তিনি আরও জানান, তদন্তের পরে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission