images

দেশজুড়ে

সাপের কামড়ে জামায়াত নেতার মৃত্যু

সোমবার, ০১ জুন ২০২৬ , ০৩:৫৪ পিএম

চুয়াডাঙ্গায় সাপের কামড়ে শাফায়াত উল্লাহ (৩৫) নামে এক জামায়াত নেতার মৃত্যু হয়েছে।  

সোমবার (১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, রোববার (৩১ মে) রাত ১টার দিকে ঘুমন্ত অবস্থায় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে ঘুম ভেঙে গেলে তিনি পাশে সাপ দেখতে পান এবং দ্রুত পরিবারের সদস্যদের বিষয়টি জানান।

নিহত শাফায়াত উল্লাহ চুয়াডাঙ্গা সদর উপজেলার যদুপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। তিনি বেগমপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের ইউনিয়ন সভাপতি ছিলেন।

আরও পড়ুন
Web-Image17

যমুনায় ভাসছিল শিকলে বাঁধা যুবকের বিবস্ত্র মরদেহ

স্থানীয়রা জানান, রাতে নিজ ঘরে ঘুমাচ্ছিলেন শাফায়াত উল্লাহ। এ সময় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে রাতেই তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান।

এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমেল রানা গণমাধ্যমকে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।

আরটিভি/আইএম