যমুনায় ভাসছিল শিকলে বাঁধা যুবকের বিবস্ত্র মরদেহ

আরটিভি নিউজ

সোমবার, ০১ জুন ২০২৬ , ০২:৩০ পিএম


যমুনায় ভাসছিল শিকলে বাঁধা যুবকের বিবস্ত্র মরদেহ
যমুনা নদীর পুরনো ছবি

সিরাজগঞ্জে যমুনা নদী থেকে শিকলে বাঁধা অবস্থায় এক অজ্ঞাত যুবকের বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১ জুন) সকালে চৌহালী উপজেলার জোতপাড়া নৌকাঘাটের দক্ষিণ পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির এসআই প্রবীর ভট্টাচার্য জানান, নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

তিনি আরও জানান, মরদেহের শরীরে কোনো কাপড় ছিল না। হাত-পা লোহার শিকল দিয়ে বাঁধা ছিল এবং শিকলে তালা লাগানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ৩০ থেকে ৩৫ বছর বয়সী ওই যুবককে ৪ থেকে ৫ দিন আগে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে।

এসআই জানান, অজ্ঞাত ওই যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission