সোমবার, ০১ জুন ২০২৬ , ০৬:১৯ পিএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু হয়েছে।
নিহতের স্বজনরা জানান, সোমবার (১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে নাগেশ্বরী পৌর এলাকার ফকিরটারী বাগডাঙ্গা গ্রামের শাহিনুর আলমের ছেলে মাহবুবুল হাসান মুহিত বাড়িতে আইপিএসের ব্যাটারির সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর তাকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে বেলা ১২টার পর উপজেলার বামনাঙ্গা ইউনিয়নের কুটি বামনডাঙ্গা এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানের আয়োজন চলছিল। এ সময় সাউন্ড বক্সের সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হন মজিবর রহমানের ছেলে সাবু মিয়া। পরে স্বজনরা তাকে বিয়ে বাড়ি থেকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান জানান, দুজনের মৃত্যুর বিষয়টি এখনও কেউ জানায়নি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এমএইচজে