ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

জয়পুরহাটে পিকআপচাপায় শ্যালক-ভগ্নিপতির মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জুন ২০২৬, ০৫:১৭ পিএম
হাসপাতালে স্বজনরা। ছবি: আরটিভি

জয়পুরহাটের ক্ষেতলালে পিকআপভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।

সোমবার (১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে নিশ্চিন্তা-চানপাড়া সড়কের খড়িকাটা খারিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালাই উপজেলার সড়াইল খন্দকার পাড়া গ্রামের তাজুল ইসলাম খন্দকারের ছেলে ইমন খন্দকার (২৯) এবং হারুঞ্জ গ্রামের শামছুলের ছেলে ফেরদৌস হোসেন (১৩)। আহত সুরাইয়া (১৯) নিহত ইমন খন্দকারের স্ত্রী।

আরও পড়ুন

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত ইমন খন্দকার তার স্ত্রী সুরাইয়া ও শ্যালক ফেরদৌস হোসেনকে নিয়ে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে পাঁচবিবি খালার বাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে রাস্তায় খড় থাকায় মোটরসাইকেল পিছলে পড়ে যায়। এ সময় চান পাড়া থেকে ছেড়ে আসা একটি পিকআপ মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই ইমন খন্দকার মারা যান। পরে স্থানীয়রা ফেরদৌস হোসেনকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত সুরাইয়া কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হাতেনাতে মাদকাসক্তকে ধরলেন ইউএনও, দিলেন যে শাস্তি
জামালপুরের বকশীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেরদৌস (২৫) নামে এক যুবককে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
হাতেনাতে মাদকাসক্তকে ধরলেন ইউএনও, দিলেন যে শাস্তি
নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেপ্তার
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ (ইউএফটিবি) শাখার সাধারণ সম্পাদক অনিমা জামান প্রমাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেপ্তার
পূজার ছুটিতে বাড়ি ফেরা হলো না পুলিশ কনস্টেবল হিটলারের
ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় হিটলার বিশ্বাস (৩৫) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পূজার ছুটিতে বাড়ি ফেরা হলো না পুলিশ কনস্টেবল হিটলারের
মায়ের সঙ্গে অভিমান করে ‘ভয়ংকর সিদ্ধান্ত’ নিল স্কুলছাত্রী
নোয়াখালীর সেনবাগে আফরিয়া সুলতানা প্রীয়া (১৪) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মায়ের সঙ্গে অভিমান করে ‘ভয়ংকর সিদ্ধান্ত’ নিল স্কুলছাত্রী
যেসব এলাকায় আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
লাইন মেরামত, বিদ্যুৎ সরবরাহব্যবস্থার রক্ষণাবেক্ষণ ও গাছের ডালপালা কাটার কাজের কারণে আজ শনিবার (১৭ অক্টোবর) দেশের কয়েকটি এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে কোনো কোনো এলাকায় সকাল থেকে টানা ৯ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।
যেসব এলাকায় আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
আরও পড়ুন
ফরিদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৯২
ভয়ংকর রূপে ডেঙ্গু, অক্টোবরের অর্ধেক না পেরোতেই ৮৬ জনের মৃত্যু
রিহ্যাব সেন্টার থেকে ফিরে যে কাণ্ড ঘটালেন শোভন