images

দেশজুড়ে

স্থানীয় জলাশয়ে মাছের জালে ধরা পড়ল বিশাল অজগর

সোমবার, ০১ জুন ২০২৬ , ০৭:৩১ পিএম

মেঘালয়ের সীমান্ত ঘেঁষা নেত্রকোনার দুর্গাপুর ইউনিয়নের আগাড়পাড়া গ্রামে শামসুল নামের এক ব্যক্তির মাছ ধরার জালে ১০ ফুট লম্বা একটি বিশাল অজগর সাপ ধরা পড়েছে। সোমবার (১ জুন ২০২৬) সকালে স্থানীয় একটি জলাশয়ে সাপটি আটকে পড়ে।

জালে বিশাল আকৃতির অজগর ধরা পড়ার এই খবর মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়লে সাপটিকে এক নজর দেখতে স্থানীয় উৎসুক এলাকাবাসী ওই বাড়িতে ভিড় জমান। 

অজগরটি জালে আটকে পড়ার পর বন্যপ্রাণীর প্রতি ভালোবাসার কারণে স্থানীয় বন্যপ্রেমী আমিন খানকে খবর দেওয়া হয়। তিনি দ্রুত ঘটনাস্থলে এসে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিজের হেফাজতে নেন এবং তাৎক্ষণিকভাবে বন বিভাগের স্থানীয় কর্মকর্তাদের বিষয়টি অবহিত করেন।

আরও পড়ুন
Web-Image---Copy

হঠাৎ নেতাকে ‘ফ্লাইং কিস’ দিলেন এই নারী, ঘটনা কী

অজগর উদ্ধারের খবর পেয়ে দুর্গাপুর রেঞ্জের সদর বিটের ফরেস্ট গার্ড মনোয়ার হোসেনসহ বন বিভাগের একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। তারা আমিন খানের কাছ থেকে অজগরটি বুঝে নেন এবং পরে সাপটিকে সুরক্ষিতভাবে দুর্গাপুরের নলুয়াপাড়া বনে অবমুক্ত করেন।

ফরেস্ট গার্ড মনোয়ার হোসেন এ সময় উপস্থিত সাধারণ মানুষকে সচেতন করে বলেন, বন্যপ্রাণী হত্যা করা একটি দণ্ডনীয় অপরাধ। প্রকৃতির ও পরিবেশের ভারসাম্য রক্ষায় যেকোনো ধরনের বন্যপ্রাণী লোকালয়ে চলে এলে তা পিটিয়ে বা কোনোভাবে না মেরে অবিলম্বে বন বিভাগকে জানানোর জন্য তিনি সবার প্রতি বিশেষভাবে অনুরোধ জানান।

আরটিভি/ এসকেডি