ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

হঠাৎ নেতাকে ‘ফ্লাইং কিস’ দিলেন এই নারী, ঘটনা কী

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জুন ২০২৬, ০৫:২৯ পিএম
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ঘিরে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। বাউশিয়া ইউনিয়নের মনাইরকান্দি গ্রামে ঘটে যাওয়া এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে বিভ্রান্তি ও উদ্বেগ।

ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যায়, বিরোধে জড়িত উভয়পক্ষের সদস্যরা বিভিন্ন নাটকীয় কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন। একটি ভিডিওতে এক নারীকে প্রতিপক্ষের দিকে ঢিল নিক্ষেপ ও উত্তেজিত আচরণ করতে দেখা যায়। অপর আরেকটি ভিডিওতে অন্য পক্ষের এক নারীকে নিজের বসতঘরের অংশবিশেষ ভাঙচুর করতে দেখা যায়, যা পরে প্রতিপক্ষের ওপর দোষ চাপানোর অভিযোগ উঠেছে।

সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে আরেকটি ভিডিও, যেখানে এক নারীকে তার ঘর ভাঙার প্রতিবাদে প্রতিপক্ষের এক বিএনপি নেতার দিকে ‘ফ্লাইং কিস’ দিতে দেখা যায়।

আরও পড়ুন

ব্যতিক্রমী প্রতিবাদের এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা ও নানা প্রতিক্রিয়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চলমান জমিসংক্রান্ত বিরোধ এখন সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি প্রচারণায় রূপ নিয়েছে। উভয় পক্ষই নিজেদের অবস্থান শক্ত করতে নানা কৌশল অবলম্বন করায় প্রকৃত ঘটনা নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছে।

এলাকাবাসীর দাবি, এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থেকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা জরুরি। একই সঙ্গে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নতুন বউ নিয়ে বোনের বিয়েতে যাওয়াই হলো প্রবাসীর কাল, অতঃপর...
দুই মাস আগে শুরু হওয়া নতুন জীবনের রঙিন স্বপ্নের রেশ তখনও কাটেনি।
নতুন বউ নিয়ে বোনের বিয়েতে যাওয়াই হলো প্রবাসীর কাল, অতঃপর...
আশুলিয়ায় তুলার গোডাউনে আগুন
সাভারের আশুলিয়ায় তুলার গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।  শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে জামগড়া এলাকায় আগুনের সূত্রপাত ঘটে।   রাত সাড়ে ১০টার দিকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মামুন হোসেন। তিনি বলেন, রাত ৯টা ৪০ মিনিটের দিকে আশুলিয়া জামগড়া এলাকায় একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও ডিপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।  আরটিভি/এসআর
আশুলিয়ায় তুলার গোডাউনে আগুন
বীরাঙ্গনা মোজেফা খাতুনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
ঠাকুরগাঁওের রাণীশংকৈলে মুক্তিযুদ্ধের নির্যাতিত বীরাঙ্গনা মোজেফা খাতুনকে (৭৭) রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানানো হয়েছে। 
বীরাঙ্গনা মোজেফা খাতুনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন ও সম্পাদক কে.এম. লিমন
সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মো. করিম মাহমুদ লিমন (কে.এম. লিমন) নির্বাচিত হয়েছেন।
গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন ও সম্পাদক কে.এম. লিমন
প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট
গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান ‘বিকাশ’-এর ডিস্ট্রিবিউটরের প্রায় তিন কোটি টাকা লুটের ঘটনা ঘটেছে। এসময় করা গুলিতে একজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন।
প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট
আরও পড়ুন
পূজার প্রস্তুতি সভায় গিয়ে জামায়াত নেতা লাঞ্ছিত
২৪ মামলার আসামি ‘গাঁজা মনির’ ৩০০ ইয়াবাসহ ধরা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে গাড়ির চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
মুন্সীগঞ্জে পাঁচতলা ভবনে আগুন, ছাদে আটকা বাসিন্দাদের উদ্ধার