images

দেশজুড়ে

শিশুকে টেনেহিঁচড়ে খালি ঘরে নিয়ে গেলেন যুবক, অতঃপর...

সোমবার, ০১ জুন ২০২৬ , ০৮:৪৯ পিএম

চট্টগ্রামের আনোয়ারায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় আরমান হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১ জুন) সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে উপজেলার চাতরী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে আনোয়ারা থানায় একটি মামলা করেছেন।

অভিযুক্ত আরমান হোসেন চাতরী এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার একটি ভাড়া বাসায় পরিবারসহ বসবাস করতেন।

এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে ভুক্তভোগী শিশুটি বাড়ির বাইরে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। সকাল ৯টার দিকে শিশুটি কাঁদতে কাঁদতে ঘরে ফেরে। মা কারণ জানতে চাইলে শিশুটি জানায়, খেলার সময় প্রতিবেশী আরমান হোসেন তাকে জোরপূর্বক টেনেহিঁচড়ে পার্শ্ববর্তী এক ব্যক্তির খালি ঘরে নিয়ে দরজা বন্ধ করে ধর্ষণ করে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, ঘটনার সময় শিশুটির খেলার সঙ্গী (সম্পর্কে ফুফাতো ভাই) দরজায় ধাক্কাধাক্কি ও ডাকাডাকি করলে অভিযুক্ত আরমান দরজা খুলে দেয় এবং শিশুটি ওই ঘর থেকে বের হয়ে আসে। কান্নার শব্দ ও শিশুর মুখে ঘটনার বিবরণ শুনে মা তাৎক্ষণিকভাবে বিষয়টি পরিবার ও প্রতিবেশীদের জানান। এরপর স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে অভিযুক্ত আরমান হোসেনকে হাতেনাতে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে তিনি এ ঘটনার কথা স্বীকার করেন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আনোয়ারা থানা পুলিশ গিয়ে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়।

আরও পড়ুন
Web-Image---Copy

শিশুকে যৌন হয়রানি, অটোরিকশাচালককে পিটিয়ে পুলিশে দিল জনতা

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে। ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে।

আরটিভি/এমএইচজে