শিশুকে যৌন হয়রানি, অটোরিকশাচালককে পিটিয়ে পুলিশে দিল জনতা

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ 

সোমবার, ০১ জুন ২০২৬ , ০৫:৪৯ পিএম


শিশুকে যৌন হয়রানি, অটোরিকশাচালককে পিটিয়ে পুলিশে দিল জনতা
সেনবাগ থানা। ছবি: আরটিভি

নোয়াখালীর সেনবাগে সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে মো. সোহেল (৩৫) নামে এক অটোরিকশাচালককে মারধর করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।  

রোববার (৩১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে একই দিন বেলা সাড়ে ১১টার দিকে শিশুটিকে যৌন হয়রানির অভিযোগ ওঠে সোহেলের বিরুদ্ধে।  

আটক সোহেল উপজেলার বীজবাগ ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১১টার ভুক্তভোগী শিশুর বাবা স্থানীয় একটি বাজার থেকে তাল কিনেন। পরবর্তীতে শিশুটিকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য সোহেলের অটোরিকশায় তুলে দেন। অটোরিকশাটি ভুক্তভোগীর বাড়ির সামনে পৌঁছলে কিছু তাল পড়ে যায়। তা তোলার অজুহাতে সোহেল শিশুটিকে যৌন হয়রানি করেন। শিশুটির মা ঘটনাটি দেখতে পেলে সোহেল পালিয়ে যান। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সোহেলকে নতুন বাজার এলাকা থেকে আটক করে মারধরের পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন স্থানীয়রা। এরপর তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম সরকার বলেন, অভিযুক্ত বর্তমানে থানা হেফাজতে রয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission