images

দেশজুড়ে

কাউকে না জানিয়ে বিদেশ থেকে ফিরলেন স্বামী, অতঃপর...

সোমবার, ০১ জুন ২০২৬ , ০৯:৫২ পিএম

বিদেশ থেকে স্বামীর ঘরে ফেরার মাত্র এক ঘণ্টার মাথায় প্রিয়া শীল নামে (২৬) এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১ জুন) বেলা ১১টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাইন্যা পুকুর পাড় এলাকায় ঘর থেকে কয়েকশ ফুট দূরের একটি গোসলখানা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত প্রিয়া শীল হাটহাজারী উপজেলার সরকার হাট এলাকার সুলাল শীল ও রূপনা শীল দম্পতির মেয়ে।

জানা গেছে, ২০১৯ সালে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাইন্যা পুকুর পাড় এলাকার দুবাই প্রবাসী নয়ন শীলের সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে হয়েছিল। আগামী ১০ জুন দুবাই থেকে নয়ন শীলের দেশে আসার কথা ছিল। কিন্তু পরিবারের কাউকে কিছু না জানিয়ে সোমবার সকাল ১০টায় আকস্মিকভাবে তিনি বাড়িতে পৌঁছান। এর ঠিক এক ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টার দিকে বাড়ি থেকে কিছুটা দূরের একটি গোসলখানায় প্রিয়া শীলের মরদেহ পাওয়া যায়।

নিহতের মা রূপনা শীল অভিযোগ করে বলেন, আমাদের প্রথমে জানানো হয়েছিল প্রিয়া নালায় পড়ে গিয়ে আহত হয়েছে এবং তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। পরে আমরা তার আত্মহত্যার খবর পাই।

তিনি জানান, বিয়ের পর দীর্ঘদিন সন্তান না হওয়ায় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জানতে পারেন স্বামী নয়ন শীলের শারীরিক সমস্যা রয়েছে। এই বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল।

আরও পড়ুন
Web-Image---Copy

হঠাৎ নেতাকে ‘ফ্লাইং কিস’ দিলেন এই নারী, ঘটনা কী

অভিযুক্ত স্বামী নয়ন শীলের দাবি, তার স্ত্রী প্রিয়া শীল গোসলখানায় ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। তিনি নিজেই দরজা ভেঙে স্ত্রীর মরদেহ উদ্ধার করেন। পরে খবর পেয়ে রাউজান থানা পুলিশ মরদেহ হেফাজতে নেয়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আত্মহত্যার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি এবং মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে বিষয়টিকে আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত নয়। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/এমএইচজে