images

দেশজুড়ে

মানিকগঞ্জে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

বুধবার, ০৩ জুন ২০২৬ , ১১:২৭ এএম

মানিকগঞ্জের সাটুরিয়ায় তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অধির মনিদাস (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুন) দুপুরে আদালতে নেওয়া হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। 

তার আগে, সোমবার (১ জুন) রাতে তাকে এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। 

গ্রেপ্তার অধির মনিদাস সাটুরিয়া উপজেলার দড়গ্রাম এলাকার মৃত রাজেন্দ্র মনিদাসের ছেলে। ভুক্তভোগী শিশুটি (১০) স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর শিক্ষার্থী।

আরও পড়ুন
Web-Image5

ইন্টারনেটের তার মেরামত করতে খুঁটিতে ওঠেন রবিউল, অতঃপর...

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১ জুন) দুপুর পৌনে দুইটার দিকে শিশুটি গ্রামের মৃত জোরান চন্দ্র মনিদাসের পুকুরে গোসল করার জন্য যায়। এ সময় মনিদাস শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। এ ব্যাপারে শিশুটি পরিবারকে জানালে তার বাবা সাটুরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, এ ঘটনায় শিশুটির বাবা একটি অভিযোগ দিলে অধির মনিদাসকে গ্রেপ্তার করা হয়। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দিয়ে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

আরটিভি/আইএম