ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

ইন্টারনেটের তার মেরামত করতে খুঁটিতে ওঠেন রবিউল, অতঃপর...

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ জুন ২০২৬, ১০:১৯ এএম
প্রতীকী ছবি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ইন্টারনেট সংযোগের তার মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার কলেজ রোডের মুলা মার্কেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম (২২) ঝালকাঠি সদর উপজেলার সুলতান ব্যাপারীর ছেলে ও স্থানীয় ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান কেএস ইন্টারনেটের কর্মচারী ছিলেন।

আরও পড়ুন

স্থানীয়রা জানায়, দুপুরের দিকে রবিউল উপজেলার কলেজ রোড মুলা মার্কেট এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটিতে ওঠে ইন্টারনেট লাইনের ত্রুটি মেরামত করার জন্য। ওই সময় কাজের একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিক স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ঘটনাটি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা, অতঃপর...
কুষ্টিয়ায় নাশকতার মামলায় জামিনে এসে বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের সমর্থকদের বিরুদ্ধে। এতে বিএনপির ৫-৬ জন সমর্থক আহত হয়েছেন বলে দাবি করেছেন দলটির নেতাকর্মীরা। পরে বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা এক আওয়ামী লীগ নেতার বাড়িতে ভাঙচুর ও তার পাটের গোডাউনে আগুন দিয়েছেন বলে জানা গেছে।
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা, অতঃপর...
ইটের ফাঁক দিয়ে টাকা দিলেই উপর থেকে নেমে আসে মাদক
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলছে ১২ দিন ধরে। এর মধ্যে পুলিশের হাতে একাধিক কৌশলধারী মাদককারবারি ধরা পড়েছে। এদের মধ্যে ফতুল্লার কেতাবনগর এলাকার দুর্ধর্ষ মাদককারবারি উৎসর মাদক বিক্রির কৌশল দেখে পুলিশ আশ্চর্য হয়েছে।
ইটের ফাঁক দিয়ে টাকা দিলেই উপর থেকে নেমে আসে মাদক
স্বামীকে হত্যা করে দরজায় তালা দিয়ে পালালেন স্ত্রী!
বরিশালে পারিবারিক ও দাম্পত্য কলহের জের ধরে স্ত্রী নাসিমা বেগমের বিরুদ্ধে স্বামী নুরুজ্জামান হাওলাদারকে (৫৫) পিটিয়ে ও শ্বাসরোধে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর ঘরের বাইরে তালা ঝুলিয়ে দিয়ে পালিয়েছেন অভিযুক্ত স্ত্রী।
স্বামীকে হত্যা করে দরজায় তালা দিয়ে পালালেন স্ত্রী!
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার
জিওব্যাগেও থামছে না পদ্মার ভাঙন, ঝুঁকিতে কবরস্থান-বাজার-স্কুলসহ পাঁচ শতাধিক পরিবার
রাজবাড়ীর গোয়ালন্দে জিওব্যাগ ফেলেও থামানো যাচ্ছে না পদ্মা নদীর ভাঙন। তীব্র স্রোতে নতুন করে ভাঙন দেখা দেওয়ায় কবরস্থান, বাজার, স্কুল, উপ-স্বাস্থ্যকেন্দ্রসহ পাঁচ শতাধিক পরিবার ও শত শত হেক্টর তিন ফসলি কৃষিজমি ঝুঁকিতে পড়েছে। ভাঙনকবলিত এলাকার বাসিন্দারা নদীশাসনের মাধ্যমে টেকসই ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন।
জিওব্যাগেও থামছে না পদ্মার ভাঙন, ঝুঁকিতে কবরস্থান-বাজার-স্কুলসহ পাঁচ শতাধিক পরিবার
আরও পড়ুন
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার
হঠাৎ ভাড়াবাসায় ডিবির অভিযান, নারীসহ গ্রেপ্তার ৪ 
দুইদিন পর মেঘনায় ভেসে উঠল মাছ ধরতে গিয়ে নিখোঁজ কৃষকের মরদেহ
নোয়াখালীর দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার