images

দেশজুড়ে

খুলনায় বিএনপি নেতাকে গুলি

বুধবার, ০৩ জুন ২০২৬ , ১১:৩৭ এএম

খুলনার রূপসা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে এক বিএনপি নেতা আহত হয়েছেন। 

মঙ্গলবার (২ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

আহত শাহিনুর শেখ (৪৫) রূপসা উপজেলার তালতলা এলাকার মৃত আতিয়ার শেখের ছেলে এবং ২ নম্বর তালতলা ওয়ার্ড বিএনপির সহসভাপতি বলে জানা গেছে।

আরও পড়ুন
Web-Image5

ইন্টারনেটের তার মেরামত করতে খুঁটিতে ওঠেন রবিউল, অতঃপর...

স্থানীয়রা জানান, তালতলা এলাকায় বিনয় মেম্বারের বাড়ির সামনে চায়ের দোকানে বসে ছিলেন শাহিনুর। এ সময় অজ্ঞাত দুই ব্যক্তি একটি মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে পরপর দুটি গুলি ছোড়ে। এর মধ্যে একটি গুলি তার বাম পায়ের উরুতে বিদ্ধ হয় এবং অপরটি মাথার কপালের পাশ ঘেঁষে আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর গণমাধ্যমকে বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে। বিস্তারিত তদন্ত শেষে বলা যাবে। 

আরটিভি/আইএম