images

দেশজুড়ে

স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরা হলো না স্ত্রীর

বুধবার, ০৩ জুন ২০২৬ , ১১:৪৮ এএম

নড়াইলে স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে স্ত্রীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার পূর্ব বালিয়াডাঙ্গা গ্রামের বাদশার গ্যারেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি অ্যাম্বুলেন্সে করে স্বামীর মরদেহ নিয়ে পরিবারের সদস্যরা বাড়ি ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়। পরে দুর্ঘটনায় আহত পাঁচজনকে স্থানীয়রা উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন।

আরও পড়ুন
Web-Image5

ইন্টারনেটের তার মেরামত করতে খুঁটিতে ওঠেন রবিউল, অতঃপর...

বিষয়টি নিশ্চিত করে নড়াইল সদর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/আইএম