images

দেশজুড়ে

ধান বিক্রি শেষে বাড়ি ফেরা হলো না রমজান আলীর

বুধবার, ০৩ জুন ২০২৬ , ০২:১০ পিএম

নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় এক ধান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বুধবার (৩ জুন) সকালে উপজেলার পেজাপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রমজান আলী (৬০) পত্নীতলা উপজেলার ঝলকাহার গ্রামের মৃত মোস্তফা মণ্ডলের ছেলে এবং পেশায় একজন আমিন ও ধান ব্যবসায়ী ছিলেন। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ধান বিক্রি করার জন্য বাজারে যান রমজান আলী। কাজ শেষ করে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন তিনি। পথিমধ্যে পেজাপাড়া মোড় এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

আরও পড়ুন
Web-Image12

শ্বশুরবাড়িতে আম পাড়ার সময় প্রাণ গেল জামাইয়ের

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায়  প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরটিভি/আইএম