শ্বশুরবাড়িতে আম পাড়ার সময় প্রাণ গেল জামাইয়ের

আরটিভি নিউজ

বুধবার, ০৩ জুন ২০২৬ , ০১:৫১ পিএম


শ্বশুরবাড়িতে আম পাড়ার সময় প্রাণ গেল জামাইয়ের
প্রতীকী ছবি

গাইবান্ধায় শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শফিকুল ইসলাম (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার খংগুয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত শফিকুল ইসলাম ওই গ্রামের আব্দুর রশিদের জামাতা। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে শফিকুল ইসলাম তার শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। বিকেলে শ্বশুরবাড়ির একটি আমগাছ থেকে কাঁচা বাঁশের কঞ্চি দিয়ে আম পাড়ছিলেন তিনি। এ সময় অসতর্কতাবশত বাঁশ বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে যায়। 

এতে শফিকুল ইসলাম বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। 

আরও পড়ুন

স্থানীয় বাসিন্দা আলিম উদ্দিন বলেন, শখ করে আম পাড়তে গিয়েছিলেন তিনি। কিন্তু এমন ঘটনা ঘটবে, কেউ ভাবতেই পারেনি।

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান তুলি বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পল্লী বিদ্যুৎ বিভাগকে অবহিত করা হলে তারা দ্রুত ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। 

পল্লী বিদ্যুৎ বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার মিজানুর রহমান মিজান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ গণমাধ্যমবে বলেন, ঘটনার কথা শুনেছি। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission