images

দেশজুড়ে

ঘরের বেড়া কেটে ঢুকে মামী-ভাগনিকে দলবদ্ধ ধর্ষণ

বুধবার, ০৩ জুন ২০২৬ , ০৬:৫২ পিএম

পঞ্চগড়ে ঘরের বেড়া কেটে ভেতরে ঢুকে মামী-ভাগ্নীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় মঙ্গলবার (২ জুন) রাতে পঞ্চগড়ের দেবীগঞ্জ থানায় তিনজনকে অভিযুক্ত করে এবং অজ্ঞাতনামা আরও ৪ জনকে আসামি করে মামলা করেছেন ভুক্তভোগী ভাগ্নীর বাবা।

মামলার অভিযোগ এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৩১ মে রাতে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে যায় দুই ভুক্তভোগী মামী-ভাগনি। অনুষ্ঠান শেষে নিজের বাড়ি দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের অমরখানায় ফিরে বাড়িতে তালা দেখে ভাগ্নীর আশ্রয়ণ প্রকল্পের বাড়িতে যাওয়ার চেষ্টা করেন তারা। এ সময় প্রতিবেশী পারভেজ ব্যাটারিচালিত ভ্যান বন্দোবস্ত করে দেওয়ার কথা বলে রাসেল বিশ্বজিৎসহ ছয়জন তরুনকে ডেকে আনেন। এ সময় পারভেজ রাসেল এবং বিশ্বজিৎ ঘরের বেড়া কেটে ঢুকে ভাগ্নীকে ধর্ষণ করেন। এছাড়া অজ্ঞাতনামা চারজন মামিকে বাড়ির পাশেই ধর্ষণ করেন। পরের দিন (১ জুন) মামী-ভাগ্নীর শারীরিক অবস্থা খারাপ হলে এলাকাবাসীর সহযোগিতায় দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

আরও পড়ুন
Web-Image---Copy

ঘৃতকুমারী গাছের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা ৬০ বছরের বৃদ্ধের

পঞ্চগড় সিভিল সার্জন ডা. মিজানুর রহমান জানান ধর্ষণের অভিযোগ নিয়ে দুই নারী গত ১ জুন রাতে ভর্তি হন। ভর্তির পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে সেই সঙ্গে ধর্ষণের আলামত সংগ্রহ করা হয়েছে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালেক জানান, এই ঘটনায় তিনজন নামীয় এবং অজ্ঞাতনামা চারজনকে অভিযুক্ত করে ধর্ষণের শিকার নারীর বাবা থানায় মামলা করেছেন। আসামিদের ধরতে আইনি প্রক্রিয়া চলছে।

আরটিভি/এমএইচজে