ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

ঘৃতকুমারী গাছের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা ৬০ বছরের বৃদ্ধের

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০৪:২২ পিএম
প্রতীকী ছবি

ফরিদপুরের সদরপুরে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে রেজাউল প্রামাণিক (৬০) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে।

বুধবার (৩ জুন) দুপুর ১টার দিকে ১১টার দিকে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে সদরপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

এর আগে মঙ্গলবার (২ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের চৈতার কোল গ্রামে ঘটনাটি ঘটে।

অভিযুক্ত রেজাউল প্রামাণিক ওই এলাকার মৃত গেন্দু প্রামাণিকের ছেলে।

স্থানীয় ও স্বজনরা জানান, ভুক্তভোগী শিশুটি অভিযুক্ত রেজাউলের বাড়ির পাশে খেলা করছিল। এ সময় রেজাউল প্রামাণিক শিশুটিকে অ্যালোভেরা (ঘৃতকুমারী) গাছ ও চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে তার ঘরে নিয়ে যান। সেখানে ঘরের দরজা বন্ধ করে তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালান। তখন শিশুটি চিৎকার শুরু করলে রেজাউল তাকে ছেড়ে দিয়ে পালিয়ে যান। পরবর্তীতে শিশুটি ঘর থেকে বের হয়ে কান্নাকাটি করতে করতে তার স্বজনদের কাছে পুরো ঘটনাটি খুলে বলে।

আরও পড়ুন

প্রতিবেশীরা জানান, রেজাউল প্রামাণিক এর আগেও এ ধরনের ঘটনা ঘটিয়েছেন। তার কাছে শিশু, বৃদ্ধ কেউই নিরাপদ না।

এ বিষয়ে জানতে অভিযুক্ত রেজাউল প্রামানিকের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। তবে তার মা বলেন, আমার ছেলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে ফসানোর চেষ্টা করা হচ্ছে।

সদরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান বলেন, ভুক্তভোগী শিশুর মা একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগটি গুরুত্বের সঙ্গে গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সরকারি অ্যাম্বুলেন্সে ছাগল বহন, ভিডিও ভাইরালের পর চাকরি হারালেন চালক
ব্যাপক সমালোচনার মুখে দায়িত্বপ্রাপ্ত অ্যাম্বুলেন্স চালক মো. শরীফুলকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
সরকারি অ্যাম্বুলেন্সে ছাগল বহন, ভিডিও ভাইরালের পর চাকরি হারালেন চালক
পার্কে ‘আবদার’ পূরণের পরই কলেজছাত্রীর সঙ্গে নয়ছয় শুরু মোস্তাকিমের, অতঃপর...
নীলফামারীতে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. মোস্তাকিম বিল্লাহ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)।
পার্কে ‘আবদার’ পূরণের পরই কলেজছাত্রীর সঙ্গে নয়ছয় শুরু মোস্তাকিমের, অতঃপর...
‘মব’ সৃষ্টি করে রিকশাচালককে হত্যা, অতঃপর...
নোয়াখালীর সোনাইমুড়ীতে মাদকসেবী অপবাদ দিয়ে ‘মব’ সৃষ্টি করে রিকশাচালক মো. ফয়েজ আহাম্মদকে (৪৩) পিটিয়ে হত্যার ঘটনায় দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
‘মব’ সৃষ্টি করে রিকশাচালককে হত্যা, অতঃপর...
ইছামতীতে গোসলে গিয়ে ভেসে গেলেন বাবলী
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইছামতী নদীতে গোসল করতে নেমে হাবিবার রহমান বাবলী (৪৮) নামে এক নারী নিখোঁজ
ইছামতীতে গোসলে গিয়ে ভেসে গেলেন বাবলী
তিন সন্তানের বাবা শামছুলের ‘লালসার’ শিকার চতুর্থ শ্রেণির ছাত্রী
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার দুর্গম তবলছড়ি এলাকায় চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করা হয়েছে।
তিন সন্তানের বাবা শামছুলের ‘লালসার’ শিকার চতুর্থ শ্রেণির ছাত্রী
আরও পড়ুন
আশ্রয়ণ প্রকল্পে ৫২ ঘরের ৩৭টিই পরিত্যক্ত
সড়কে অটোরিকশা পার্কিং-ফুটপাতে হকার, যানজটে অতিষ্ঠ মানুষ
বৃষ্টি হলেই তলিয়ে যায় স্কুলের মাঠ, কমেছে শিক্ষার্থী
ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু