images

দেশজুড়ে

নদীতে গোসলে নেমে প্রাণ গেল কিশোরের

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ১১:৫৮ এএম

বগুড়ায় নদীতে গোসল করতে নেমে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বুধবার (৩ জুন) দুপুরে গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের বটিয়াভাঙ্গা গ্রামে সুখদহ নদীতে এ ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান (১৪) গাবতলী সদর ইউনিয়নের তরফ সরতাজ দক্ষিণপাড়া গ্রামের জুয়েল প্রামাণিকের ছেলে।

আরও পড়ুন
Web-Image5

নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে নসিমনের ধাক্কা, নিহত ১

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে বটিয়াভাঙ্গা এলাকার সুখদহ নদীতে গোসল করতে নামে মেহেদী। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করলেও ততক্ষণে সে মারা যায়। 

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/আইএম