নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে নসিমনের ধাক্কা, নিহত ১

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ১১:৩০ এএম


নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে নসিমনের ধাক্কা, নিহত ১
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত

বাগেরহাটে নসিমন উল্টে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (৪ মে) সকালে শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের ছুটোখার বাজারে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সুজন মোল্লা (৩৮) শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামের হানিফ মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুজন মোল্লা কাঠভর্তি নসিমন নিয়ে উপজেলার দিকে যাওয়ার সময় ছুটোখার বাজারের মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এ সময় মাথায় আঘাত পেয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। 

আরও পড়ুন

এ ঘটনায় আহত শ্রমিক রিয়াদকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

নিহতের বাবা হানিফ মোল্লা জানান, সুজন তিন মাস আগে বিদেশ থেকে বাড়িতে ফিরে আসে। সে আর বিদেশে যাবে না। এ কারণে একটি নসিমন কিনে কাঠের ব্যবসা শুরু করে। নিজেই নসিমন চালক হিসেবে দায়িত্বে ছিলেন তিনি।

এ বিষয়ে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিনুল হক গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission