images

দেশজুড়ে

কাজ শেষে বাড়ি ফেরা হলো না জরিনার

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ০১:৫৪ পিএম

সুনামগঞ্জে লেগুনার ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। 

বুধবার (৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলার মাহমদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জরিনা বেগম (৫৫) পূর্ব পাগলার মাহমদপুর গ্রামের ফজর আলীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে গৃহকর্মীর কাজ শেষে নিজ বাড়িতে ফিরছিলেন জরিনা বেগম। মহাসড়ক পার হওয়ার সময় সুনামগঞ্জগামী একটি দ্রুতগামী লেগুনা তাকে সজোরে ধাক্কা দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কৈতক ৫০ শয্যা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর স্থানীয় জনতা লেগুনাটি আটক করতে পারলেও চালক পালিয়ে যান।

আরও পড়ুন
Web-Image8

মায়ের সঙ্গে শাক তুলতে যান সোহাগ, অতঃপর...

খবর পেয়ে জয়কলস হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ বিষয়ে জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব গণমাধ্যমকে বলেন, মাহমদপুরে লেগুনার ধাক্কায় এক নারী নিহত হয়েছেন এবং ঘাতক লেগুনাটি জব্দ করা হয়েছে।

আরটিভি/আইএম