মায়ের সঙ্গে শাক তুলতে যান সোহাগ, অতঃপর...

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ০১:১৩ পিএম


মায়ের সঙ্গে শাক তুলতে যান সোহাগ, অতঃপর...
প্রতীকী ছবি

গাইবান্ধার বজ্রপাতে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

‎বুধবার (৩ জুন) সন্ধ্যা ৬টার দিকে সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের মান্দুরা গ্রামের দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মান্দুরা গ্রামের শৈলেন চন্দ্র দাসের স্ত্রী কল্পনা রাণী (৫৫) ও ছেলে সোহাগ চন্দ্র দাস (৩২)।

আরও পড়ুন

স্থানীয়রা জানান, সোহাগ চন্দ্র দাস ঢাকায় চাকরি করতেন এবং ছুটিতে বাড়িতে এসেছিলেন। সন্ধ্যায় বাড়ির পাশের জমি থেকে মা কল্পনা রাণী ও ছেলে সোহাগ শাক তুলে আনতে যান। এ সময় আকস্মিক বজ্রপাতের ঘটনা ঘটে। এতে মা ও ছেলে দুর্ঘটনাস্থলেই গুরুতর অসুস্থ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ‎ভরতখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন (মন্ডল) গণমাধ্যমকে বলেন, বজ্রপাতে কল্পনা রাণী ও তার ছেলে সোহাগ চন্দ্র দাসের মৃত্যু হয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission