বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ০৫:১৮ পিএম
রাঙ্গামাটিতে ১২ বছরের এক শিশুকে সংঘবদ্ধ বলাৎকারের অভিযোগ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩ জুন) রাতে রির্জাভ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, ১২ বছর বয়সী এক শিশুকে সংঘবদ্ধ বলাৎকারের অভিযোগ অভিযান চালিয়ে দিহান (১৩) মো. কাউসার (১৪) মো. তাজেরুল ইসলাম (১৫) ও মো. রাহাত (১৫) নামে চারজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
তাদের সবার বাড়ি মসজিদ কলোনী রিজার্ভ বাজার এলাকায়।
রাঙ্গামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, রির্জাভ বাজার এলাকায় ১২ বছর এক শিশু আরও চারজন কর্তৃক বলাৎকারের শিকার হয়। বিষয়টি জানার পর তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আরটিভি/এসএস