images

দেশজুড়ে

আশুলিয়ায় পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ গ্রেপ্তার ১৮

শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ০৬:৪৯ পিএম

ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় পুলিশের বিশেষ অভিযানে পাঁচজন মাদক কারবারি এবং বিভিন্ন অপরাধে নিয়মিত মামলা ও ওয়ারেন্টেসহ ১৮ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত রাতে আশুলিয়া থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী শিল্পাঞ্চল আশুলিয়ায় পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রতিনিয়ত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। বৃহস্পতিবার দিবাগত রাতে আশুলিয়া থানার বিভিন্ন এলাকা হতে ১৮ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়। 

আরও পড়ুন
Web-Image4

আশুলিয়ায় ইয়াবাসহ আটক ১

গ্রেপ্তাররা হলো, নাটোর জেলার বড়াইগ্রাম থানার পাঁচবারিয়া গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে, সাইফুল ইসলাম পরামান (৫০), ঢাকা জেলার আশুলিয়া থানার দিয়াখালি গ্রামের শুকুর আলী শুকুর আলীর ছেলে জুয়েল (৩৪), শেরপুর জেলার শ্রীবরদী থানার গোসাইপুর গ্রামের মৃত চান মিয়া সরকারের ছেলে ফরিদ সরকার ওরফে রমজান (৫৫), ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার দৌলতপুর গ্রামের হাফিজ উদ্দিন এর ছেলে শাহীন (২৮), বগুড়া জেলার সারিয়াকান্দি থানার জোরগাছা গ্রামের ইংরাজ মিয়ার ছেলে মেয়ের ছেলে সুজন (৩০), ৭১ পিচ ইয়াবা, ১৩০ পুরিয়া গাজাসহ তাদের গ্রেপ্তার করে। 

এছাড়াও নিয়মিত মামলা ও ওয়ারেন্টের ১৮ জন অপরাধীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরটিভি/এমএম