images

দেশজুড়ে

চালের ড্রামে মিলল ৮ কেজি গাঁজা

শনিবার, ০৬ জুন ২০২৬ , ১১:৪০ এএম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চালের ড্রাম থেকে ৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় গাঁজা রাখার দায়ে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৬ জুন) সকালে গ্রেপ্তার জসিম উদ্দিনকে কুড়িগ্রাম আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

পুলিশ জানায়, শুক্রবার (৫ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাথরডুবি ইউনিয়নের থানাঘাট এলাকায় মাদক ব্যবসায়ী সুজন আলীর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার বাড়ির পেছনে কাঠখড়ির ঘরে একটি চালের ড্রামে ৮ কেজি ভারতীয় গাঁজা বিশেষ কায়দায় সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়। পরে সেগুলো উদ্ধার এবং গাঁজা পাহারা দেওয়ার দায়ে জসিম উদ্দিনকে (২৪) গ্রেপ্তার করে পুলিশ। 

আরও পড়ুন
Web-Image9

লক্ষ্মীপুরে অস্ত্র ও মাদকসহ দুই যুবক আটক

এ সময় তার কাছে থাকা গাঁজা বিক্রির নগদ ৮ হাজার টাকাও জব্দ করে পুলিশ। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, ভূরুঙ্গামারী উপজেলার তিন দিকে ভারতীয় সীমান্ত থাকায় এখানে মাদক চোরাচালান বেশি। মাদক চোরাকারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও জানান, স্থানীয় জনগণ মাদক চোরাচালানের বিরুদ্ধে সোচ্চার না হলে পুলিশের পক্ষে মাদক চোরাচালান শূন্যের কোঠায় নামিয়ে আনা অত্যন্ত কঠিন হবে।

আরটিভি/আইএম