ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

লক্ষ্মীপুরে অস্ত্র ও মাদকসহ দুই যুবক আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ জুন ২০২৬, ১১:২৭ এএম
লক্ষ্মীপুরে অস্ত্র ও মাদকসহ দুইজনকে আটক করেছে পুলিশ। ছবি: আরটিভি

লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে একটি দেশীয় অস্ত্র, কার্তুজ এবং মাদকদ্রব্যসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৫ জুন) রাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপীনপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, বিশেষ অভিযান চালিয়ে মো. রঞ্জু (৩১) ও শাখাওয়াত হোসেন (২৮) নামে দুই যুবককে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, কার্তুজ, ১৪ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

আরও পড়ুন

লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ জানান, আটক দুই যুবকের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, অপরাধ দমনে নিয়মিতভাবে এ ধরনের অভিযান চলবে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অভিনয় দিয়ে জয় করেছিলেন মন, এবার গলির নামে নাসির খান
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় খলনায়ক নাসির খানের জন্ম পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায়। জন্মস্থান ঘিরে থাকা একটি গলি এখন স্থানীয়দের কাছে পরিচিত ‘নাসির খানের গলি’ নামে। প্রিয় অভিনেতার স্মৃতির প্রতি সম্মান জানাতেই জায়গাটির এমন নামকরণ করা হয়েছে বলে স্থানীয়রা জানান।
অভিনয় দিয়ে জয় করেছিলেন মন, এবার গলির নামে নাসির খান
বিয়ের পাঁচ বছরেও সন্তান হয়নি, মানত করতে পীরের মাজারে যাওয়ার পথে ৩ জনের মৃত্যু
বিয়ের পাঁচ বছরেও সন্তান হয়নি আঁখি আক্তারের। সন্তানের আশায় মানত করতে স্বামী, বাবা, বোন, ভাগনে ও ভাগনিকে নিয়ে মৈনট পীরের বাড়ির মাজারে যাচ্ছিলেন তিনি। পথে ধামরাইয়ের নান্দেশ্বরী এলাকায় তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়।
বিয়ের পাঁচ বছরেও সন্তান হয়নি, মানত করতে পীরের মাজারে যাওয়ার পথে ৩ জনের মৃত্যু
কবর খুঁড়তে খুঁড়তে কেটে গেল ৮২ বছর
কবর খোঁড়ার জন্য প্রথম হাতে কোদাল ওঠে ছয় বছর বয়সে। এরপর আর থামেননি। কবর খুঁড়তে খুঁড়তে কেটে গেছে ৮২ বছর। একে একে খুঁড়েছেন ১৫ হাজারেরও বেশি কবর। অগণিত মানুষের শেষ বিদায়ের সাক্ষী আবদুস সোবহান টুলু গাইবান্ধা শহরের মমিনপাড়ার বাসিন্দা। স্থানীয়দের কাছে ‘টুলু চাচা’ নামে পরিচিত।
কবর খুঁড়তে খুঁড়তে কেটে গেল ৮২ বছর
জলপাই কুড়ানোর কথা বলে শিশুকে ডেকে নিয়ে যায় হৃদয়, অতঃপর...
জলপাই কুড়ানোর কথা বলে বাড়ি থেকে ডেকে নেওয়ার পর ময়মনসিংহের নান্দাইলে সাত বছর বয়সী এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে ১৪ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় তহসিন হৃদয় (১৪) নামে ওই কিশোরকে আটক করেছে পুলিশ।
জলপাই কুড়ানোর কথা বলে শিশুকে ডেকে নিয়ে যায় হৃদয়, অতঃপর...
গভীর রাতে পাচারকালে ২৩ বস্তা সার জব্দ
জামালপুরের বকশীগঞ্জে গভীর রাতে ২৩ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে মেরুরচর ইউনিয়নের টুপকারচর গ্রামে অভিযান চালিয়ে এসব সার জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন। 
গভীর রাতে পাচারকালে ২৩ বস্তা সার জব্দ
আরও পড়ুন
রাঙ্গামাটিতে পুলিশের অভিযানে আটক ৮
ভারতে যাওয়ার পথে দর্শনা ইমিগ্রেশনে আটক আ.লীগ নেতা
চকলেট খাওয়ানোর কথা বলে শিশুকে নিয়ে দোকানের ভেতরে হাবু, অতঃপর...
সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অভিযোগে ৫ জেলে আটক