images

দেশজুড়ে

জামালপুর সীমান্তে পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি 

রোববার, ০৭ জুন ২০২৬ , ০২:১৭ পিএম

ভারত থেকে বাংলাদেশ সীমান্তে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে জামালপুর সীমান্তে কঠোর নজরদারি শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন ১৫টি বিওপি এলাকার ৭২ কিলোমিটার সীমান্তে বাড়ানো হয়েছে বাড়তি সতর্কতা ও নিরাপত্তা।  জামালপুর সীমান্তের স্থানীয়দের সঙ্গে নিয়ে সীমান্তবর্তী এলাকাগুলোতে টহল জোরদার করতে দেখা গেছে। 

বিজিবির সদস্যরা রাত-দিন সীমান্তে টহল দিচ্ছেন। তারা যেকোনো ধরনের অপতৎপরতা, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ করে পুশইন ঠেকাতে রাত দিন কাজ করে যাচ্ছেন। পাশাপাশি বিজিবির পক্ষ থেকে মাইকিং করে স্থানীয়দের শূন্য রেখায় প্রবেশ না করতে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।

আরও পড়ুন
Web-Image---Copy

হঠাৎ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নিরাপত্তা জোরদার

নতুন করে জামালপুর সীমান্ত দিয়ে এখন পর্যন্ত পুশইনের কোনো ঘটনা ঘটেনি। 

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, জামালপুর সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। স্থানীয় জনসাধারণের সহযোগিতা নেওয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তা। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 

আরটিভি/এমএইচজে