ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

হঠাৎ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নিরাপত্তা জোরদার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ জুন ২০২৬, ১০:৩২ এএম
ছবি: আরটিভি

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশে পুশইনের আশঙ্কার প্রেক্ষাপটে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদারের লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে সমন্বয় করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) সদস্যদের মোতায়েন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার (৫ জুন) থেকে জেলার স্পর্শকাতর সীমান্ত এলাকাগুলোতে আনসার-ভিডিপির সদস্যরা বিজিবির সহায়তায় দায়িত্ব পালন শুরু করেছেন। সীমান্ত এলাকার ভৌগোলিক বৈশিষ্ট্য, স্থানীয় পরিবেশ এবং সম্ভাব্য চোরাপথ সম্পর্কে তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নজরদারি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

প্রাথমিকভাবে ৩৩ জন প্রশিক্ষিত আনসার ও ভিডিপি সদস্যকে বিজিবির বিভিন্ন সীমান্ত চৌকিতে (বিওপি) দায়িত্ব দেওয়া হয়েছে। ভোলাহাট উপজেলার চানশিকারী, চামুংশা, ভোলাহাট, গিলাবাড়ি, চরধরমপুর, সুরানপুর, পোলাডাঙ্গা ও খড়গপুর বিওপির পাশাপাশি গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি বিওপিতেও তারা বিজিবির সদস্যদের সঙ্গে যৌথভাবে দায়িত্ব পালন করছেন।

এদিকে শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইউনিয়নগুলোতে ইউনিয়ন আনসার দলনেতা ও কমান্ডারদের সংশ্লিষ্ট বিজিবি ক্যাম্পগুলোর সঙ্গে সমন্বয় জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে। সীমান্তে যেকোনো সন্দেহজনক গতিবিধি, অনুপ্রবেশ কিংবা পুশ-ইনের চেষ্টার তথ্য পাওয়া মাত্র দ্রুত ব্যবস্থা নিতে যোগাযোগ ব্যবস্থাও সক্রিয় রাখা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সীমান্তে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বিজিবির পাশাপাশি আনসার-ভিডিপি সদস্যরাও সতর্ক অবস্থানে রয়েছেন। স্থানীয় পর্যায়ে তথ্য সংগ্রহ, নজরদারি বৃদ্ধি, জনসচেতনতা তৈরি এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে তারা সমন্বিতভাবে কাজ করছেন।

আরও পড়ুন

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চাঁপাইনবাবগঞ্জ জেলা কমান্ড্যান্ট মো. আরিফুর রহমান বলেন, শুক্রবার থেকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, গোমস্তাপুর ও ভোলাহাট সীমান্ত এলাকায় বিজিবিকে সহযোগিতা করার জন্য আনসার ও ভিডিপির ৩৩ জন সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে। সীমান্ত পরিস্থিতি বিবেচনায় তারা প্রয়োজন অনুযায়ী বিজিবির সঙ্গে দায়িত্ব পালন করছেন এবং সীমান্ত এলাকায় জনসচেতনতা বৃদ্ধিতেও কাজ করছেন।

তিনি আরও বলেন, শনিবার রাতেও শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তের বিভিন্ন এলাকায় বিজিবির সঙ্গে আনসার-ভিডিপির সদস্যরা কাজ করছেন। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এ কার্যক্রম চলবে।

সাম্প্রতিক সময়ে সীমান্ত দিয়ে পুশইনের আশঙ্কা এবং অনুপ্রবেশের সম্ভাবনা নিয়ে উদ্বেগের মধ্যে প্রশাসনের বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির পাশাপাশি স্থানীয় প্রশাসন ও আনসার-ভিডিপিও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলা করে এক ব্যক্তিকে কারাভোগে বাধ্য করার দায়ে লিপি আক্তার (৩৯) নামের এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম এমদাদুল হক এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরুল কবির রুবেল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত লিপি আক্তার আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তিনি জেলার বারহাট্টা উপজেলার বিক্রমশ্রী গ্রামের বাসিন্দা। আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালে একই গ্রামের কামাল উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন লিপি আক্তার। মামলায় নিজেকে আট মাসের অন্তঃসত্ত্বা দাবি করলে পুলিশ কামাল উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে প্রায় দুই মাস কারাগারে থাকতে হয় তাকে। লিপি আক্তারের সন্তান জন্মের পর শিশুটির পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষার প্রতিবেদনে কামাল উদ্দিনকে শিশুটির জৈবিক পিতা হিসেবে শনাক্ত করা হয়নি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালে আদালত ধর্ষণের অভিযোগ থেকে কামাল উদ্দিনকে খালাস দেন। এরপর মিথ্যা অভিযোগে মামলা করে তাকে কারাভোগে বাধ্য করার প্রতিকার চেয়ে ২০২০ সালে লিপি আক্তারের বিরুদ্ধে পাল্টা মামলা করেন কামাল উদ্দিন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত লিপি আক্তারকে দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ দেন। আরটিভি/এসকে
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
সিলেটের গোলাপগঞ্জে এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
চট্টগ্রামের রাউজানে পরীক্ষার হলে চুল লম্বা রাখার কারণ জানতে চেয়ে শাসন করায় এক শিক্ষককে কলম দিয়ে একাধিক আঘাত করে রক্তাক্ত করেছে নবম শ্রেণির এক ছাত্র। আহত শিক্ষককে হাসপাতালে নেওয়া হলে তাঁর মাথায় সেলাই দিতে হয়।
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
নওগাঁর মান্দায় বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই সাইফুল ইসলাম ও স্ত্রী সাথী আক্তার আহত হয়েছেন। তাদের মধ্যে সাইফুল ইসলামের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
দিনে জীবিকার তাগিদে কাজ করেন এসএস পাইপ মিস্ত্রি হিসেবে। আর অবসর পেলেই মেতে ওঠেন সুপারহিরো হওয়ার স্বপ্ন পূরণের সাধনায়। বোনের পুরোনো বোরকাকে কৃষের পোশাকে রূপ দিয়ে নানা কসরত ও স্টান্ট দেখানোর চেষ্টা করেন তিনি।
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
আরও পড়ুন
সাবেক দুই সেনা কর্মকর্তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে: প্রধানমন্ত্রী
ধামরাইয়ে ২৩৪ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, নিরাপত্তায় বিশেষ নজর
বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক