images

দেশজুড়ে

জামালপুরে দুই আওয়ামী লীগ নেতা আটক

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ০৬:৪৩ পিএম

জামালপুরের দেওয়ানগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (৯ জুন) ভোরে বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন- দেওয়ানগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক খান এবং চুকাইবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোজাফফর আলী।

আরও পড়ুন
Web-Image---Copy

গোপনে নিষিদ্ধ সংগঠনের লিফলেট তৈরি করছিলেন সাবেক নারী মেম্বার, অতঃপর...

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, একটি বিস্ফোরক আইনে করা মামলায় সন্দেহজনক আসামি হিসেবে তাদেরকে আটক করা হয়েছে। দুপুরে আদালতে নেওয়া হলে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়। 

আরটিভি/এমএইচজে