গোপনে নিষিদ্ধ সংগঠনের লিফলেট তৈরি করছিলেন সাবেক নারী মেম্বার, অতঃপর...

ফটিকছড়ি প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ০৫:৪৪ পিএম


গোপনে নিষিদ্ধ সংগঠনের লিফলেট তৈরি করছিলেন সাবেক নারী মেম্বার, অতঃপর...
ছবি: আরটিভি

চট্টগ্রামের ফটিকছড়িতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রচারণামূলক লিফলেট তৈরির অভিযোগে স্থানীয় এক সাবেক নারী ইউপি সদস্য এবং এক দোকানের কম্পিউটার অপারেটরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

সোমবার (৮ জুন) রাতে উপজেলা সদরের বিবিরহাট গরুর বাজারের সামনে এএইচ শপিং কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- বক্তপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেত্রী সুমি আক্তার এবং কম্পিউটার অপারেটর উজ্জ্বল।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, কম্পিউটার অপারেটর উজ্জ্বলের দোকানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের প্রচারণামূলক লিফলেট প্রস্তুত করার খবর পেয়ে স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন। পরে তারা সুমি আক্তার ও উজ্জ্বলকে আটক করে ফটিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে দুজনকে কোর্টে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission