শনিবার, ১৩ জুন ২০২৬ , ০৮:৫৬ এএম
টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খলিলুর রহমান (৪০) নামে এক স্কুল শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১২ জুন) দুপুরে উপজেলার বহেড়াতৈল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত খলিলুর রহমান ওই গ্রামের মৃত আলম মিয়ার ছেলে ও বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, বাড়িতে ফ্রিজে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন খলিলুর রহমান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ফুফাতো ভাই মফিদুল ইসলাম জানান, ঘটনাটি মুহূর্তেই ঘটে যায় এবং দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী বলেন, খলিলুর রহমান একজন অত্যন্ত ভালো শিক্ষক ও অমায়িক মানুষ ছিলেন। তিনি শিক্ষার্থীদের কাছে খুবই প্রিয় ছিলেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরটিভি/আইএম