ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তর করাই আমাদের লক্ষ্য: শিক্ষামন্ত্রী 

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ জুন ২০২৬, ০৭:৩৯ পিএম
স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দিচ্ছেন শিক্ষামন্ত্রী : ছবি আরটিভি

চাঁদপুরের কচুয়া উপজেলায় বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী। শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা, গবেষণার আগ্রহ এবং প্রযুক্তিনির্ভর দক্ষতা বিকাশে এ আয়োজন যেন হয়ে উঠেছিল ভবিষ্যতের বাংলাদেশ নির্মাণের এক অনুপ্রেরণার মঞ্চ।

শুক্রবার (১২ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন Educational Excellence Support (EESS)-SEDP-এর উদ্যোগে দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ড. আনম এহছানুল হক মিলন।

আরও পড়ুন

তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রতিযোগিতায় এগিয়ে নিতে হবে। বর্তমান শিক্ষা ব্যবস্থা এখন ইনোভেশন, স্টার্টআপ ও প্রজেক্টভিত্তিক। শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের মাধ্যমে মানবসম্পদে রূপান্তর করাই আমাদের লক্ষ্য।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেলের সভাপতিত্বে আয়োজিত এ প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের স্টলে দেখা যায় কার্বনভিত্তিক পরিবেশবান্ধব প্রযুক্তি, পাইজোইলেকট্রিক প্রযুক্তির ব্যবহার, ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট সিস্টেম, প্লাস্টিক থেকে জ্বালানি উৎপাদন, বায়োগ্যাস প্ল্যান্টসহ নানা আধুনিক ও বাস্তবমুখী উদ্ভাবনী ধারণা।

প্রতিটি স্টলেই ছিল শিক্ষার্থীদের কল্পনা, গবেষণা ও বাস্তব সমস্যার সমাধান খোঁজার প্রয়াস। দর্শনার্থীরা স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তার প্রশংসা করেন। অনেকেই মনে করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের গণ্ডি পেরিয়ে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনে সহায়তা করে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের প্রতিটি উদ্ভাবনী চিন্তাই মূল্যবান। কোনো আইডিয়াই ছোট নয়। সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে একটি ছোট ধারণাও একদিন বড় আবিষ্কারে পরিণত হতে পারে।

তারা আরও বলেন, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী কার্যক্রম তরুণ সমাজকে নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। নতুন প্রজন্মকে বিজ্ঞানচর্চা ও সৃজনশীল গবেষণায় উদ্বুদ্ধ করার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গঠনের পথ আরও সুগম হবে।

প্রদর্শনী শেষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রকল্প নির্বাচনের মাধ্যমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

কচুয়ার এই বিজ্ঞান ও উদ্ভাবনী মেলা শুধু একটি প্রদর্শনী নয়, বরং নতুন প্রজন্মের স্বপ্ন, সম্ভাবনা ও প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়ার এক উজ্জ্বল প্রতিচ্ছবি। বিজ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে শিক্ষার্থীদের এগিয়ে নেওয়ার এমন উদ্যোগ নিঃসন্দেহে আগামী দিনের বাংলাদেশকে আরও সমৃদ্ধ ও আত্মনির্ভর করে তুলবে।

এ সময় এসিল্যান্ড আবু নাছির, ওসি আজিজুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন, সহ-সভাপতি আজিজ মাস্টার, সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুবাস, উপজেলা শিক্ষা বিষয়ক সমন্বয়ক প্রফেসর আবদুল ওয়াদুদ মজুমদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সেলিম পাটোয়ারী, কৃষি অফিসার তপু আহমদ, উপজেলা মৎস কর্মকর্তা ডা. সাওকাত হোসেন সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

চাঁদপুরের কচুয়ায় স্টার্ট আপ বিজ্ঞান প্রকল্প উদ্বোধনী ধারণা প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালী বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ড. আনম এহসানুল হক মিলন।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৭৪ বছর বয়সেও ৪২ কিলোমিটার দৌড়, কে এই খবির উদ্দিন?
বয়স ৭৪ বছর। তবু দৌড়ের গতি আর উদ্যমে যেন হার মানে তারুণ্য। নরসিংদীর রায়পুরা উপজেলার আঞ্চলিক সড়ক ধরে ৪২ কিলোমিটার দৌড়াচ্ছেন খবির উদ্দিন খান। তার পেছনে ছুটছেন নানা বয়সী মানুষ।
৭৪ বছর বয়সেও ৪২ কিলোমিটার দৌড়, কে এই খবির উদ্দিন?
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
গাইবান্ধার পলাশবাড়ীতে পূর্বশত্রুতার জেরে এক কারাবন্দি কৃষকের পরিবারের দুই বিঘা জমির ফলন্ত লাউক্ষেত কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে পরিবারটির কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে এবং তারা বর্তমানে আরও ক্ষয়ক্ষতির শঙ্কায় ভুগছে।
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
শরীয়তপুরের নড়িয়ায় ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসার কথা বলে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হোসাইন আহম্মেদ (৫৫) নামে এক মাদরাসার প্রিন্সিপালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, মূর্তিসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শ্রী শ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনায় জারু মিয়া ওরফে আকবর হোসেন (৩০) ও আকাশ মালদার ওরফে হাসিব (২৮) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া স্বর্ণালংকার, রুপার চেইন এবং পিতল ও তামার বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, মূর্তিসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার
সোনার দোকানে ঝুলছিল বিশাল অজগর
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি সোনার দোকানের শোকেসে ঝুলন্ত অবস্থায় প্রায় ১৪ ফুট লম্বা অজগর পাওয়া গেছে। 
সোনার দোকানে ঝুলছিল বিশাল অজগর
আরও পড়ুন
এসএসসিতে অকৃতকার্যদের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হবে: শিক্ষামন্ত্রী
মাভাবিপ্রবির দুই হলে নতুন প্রভোস্ট নিয়োগ
যবিপ্রবিতে উচ্চশিক্ষায় দুই মাসব্যাপী সেমিনার সিরিজ উদ্বোধন 
যবিপ্রবিতে সিগারেট ধরানো নিয়ে জুনিয়রের হাতে সিনিয়র মারধরের শিকার