images

দেশজুড়ে

ফেনীতে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড

শনিবার, ১৩ জুন ২০২৬ , ০১:৩৬ পিএম

ফেনীতে ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই সময়ে জেলাটিতে ১০৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (১২ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আবহাওয়া অফিস সূত্র জানায়, বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিপাতের কারণে এ রেকর্ড হয়েছে। 

এদিকে শুক্রবার দিনের বেলায় বৃষ্টি না থাকায় জনজীবনে বড় ধরনের প্রভাব পড়েনি। এদিন সন্ধ্যার পর আবারও বৃষ্টি শুরু হয়। এতে প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষ ও পথচারীরা কিছুটা দুর্ভোগে পড়েন।

আরও পড়ুন
1cfvg

থানায় বিশ্বকাপ উত্তাপ, আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের খেলা অনুষ্ঠিত

ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ফেনীতে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এ সময়ের মধ্যে দেশের সর্বোচ্চ। শনিবারও জেলার কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েক দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

আরটিভি/এসএস