থানায় বিশ্বকাপ উত্তাপ, আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের খেলা অনুষ্ঠিত

কুড়িগ্রাম (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ  

শনিবার, ১৩ জুন ২০২৬ , ০১:২৪ পিএম


থানায় বিশ্বকাপ উত্তাপ, আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের খেলা অনুষ্ঠিত
ছবি: কোলাজ আরটিভি

কুড়িগ্রামে পুলিশের মধ্যে আর্জেন্টিনা সমর্থকদের সঙ্গে ব্রাজিল সমর্থকদের এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে । এতে ২-১ গোলে আর্জেন্টিনাকে হারিয়েছে ব্রাজিল সমর্থক পুলিশ।

শুক্রবার (১২ জুন) বিকালে নাগেশ্বরী ডিএম একাডেমি ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় নাগেশ্বরী থানার পুলিশ আর্জেন্টিনা ও ব্রাজিল দলে বিভক্ত হয়ে অংশগ্রহন করে। আর্জেন্টিনা সমর্থক দলের নেত্রীত্ব দেন নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ এবং ব্রাজিল সমর্থক দলের নেত্রীত্ব দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লা হিল জামান।

৩০ মিনিটের খেলার প্রথমার্ধে আর্জেন্টিনা সমর্থক দল ১-০ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে পর পর দুটি গোল দিয়ে ২-১ গোলে এগিয়ে থাকা ব্রাজিল সমর্থক দল। 

এতে উপজেলা বিএনপির আহবায়ক গোলাম রসুল রাজাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। থানা পুলিশের এই খেলা দেখতে মাঠে ছুটে আসেন খেলা প্রেমীরা।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ ওসি আব্দল্লা হিল জামান বলেন, চলমান বিশ্বকাপ নিয়ে বিশ্বের মতো বাংলাদেশেও উন্মাদনা দেখা যাচ্ছে। দেশে যেহেতু আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থক বেশি। তাই থানার ওই দুই দলের সমর্থকরা দুই ভাগে খেলেছে। মানুষকে আনন্দ দেওয়া হলো। অন্যদিকে অনেকদিন পর মাঠে খেলতে পেরে সবাই খুশি।

আরও পড়ুন

নাগেশ্বরী উপজেলা বিএনপির আহবায়ক গোলাম রসুল রাজা বলেন, আয়োজকদের ধন্যবাদ জানাই। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনার সঙ্গে আমাদের এই বিনোদন দেওয়ার জন্য। সবাই মাদক ছেড়ে খেলাধুলায় আসবে আজকের এটাই হচ্ছে মুল বিষয়।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission