images

দেশজুড়ে

খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

শনিবার, ১৩ জুন ২০২৬ , ০২:১৯ পিএম

চুয়াডাঙ্গায় বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করতে গিয়ে পানিতে ডুবে হাফসা খাতুন নামের ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। 

শনিবার (১৩ জুন) সকাল ১০ টার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের ধান্যখোলা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত হাফসা খাতুন একই গ্রামের মাঝ পাড়ার জাহাঙ্গীর হোসেনের মেয়ে। 

পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকালে হাফসা খাতুন বাড়ির পশ্চিম পাশে আতিয়ার মন্ডলের পুকুর পাড়ে খেলা করতে যায়। খেলার এক পর্যায়ে সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে যায় সে। কিছুক্ষণ পর তার বাবা বাজার থেকে বাড়ি ফিরে এসে শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের ওই পুকুরে হাফসাকে ভেসে উঠতে দেখা যায়। 

আরও পড়ুন
Web-Image17

গাঁজা গাছসহ দুই মাদক ব্যবসায়ী ধরা

পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানিয়েছেন, কাদামাটি দিয়ে খেলা করার সময় হাফসা খাতুন পুকুরের পানিতে পড়ে যায়। ওই সময় আশেপাশে লোকজন না থাকায় বিষয়টি কারও নজরে আসেনি। বেশ কিছুক্ষণ পরে পানির নিচ থেকে মরদেহটি ভেসে উঠে। 

এ বিষয় জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, পানিতে ডুবে মৃত শিশুর সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। পাশাপাশি জীবননগর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। 

আরটিভি/আইএম