ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

গাঁজা গাছসহ দুই মাদক ব্যবসায়ী ধরা

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ জুন ২০২৬, ০১:৩৪ পিএম
নওগাঁয় অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। ছবি: আরটিভি

নওগাঁর পোরশায় থানা পুলিশের পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে এক কেজি শুকনো গাঁজা এবং ৪টি পূর্ণাঙ্গ গাঁজা গাছসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজা গাছের মোট ওজন সাড়ে চার কেজি বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১২ জুন) রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পোরশা থানাধীন ছাওড় ইউনিয়নের দক্ষিণ লক্ষীপুর এলাকায় এই দুটি অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনায় এবং পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ দক্ষিণ লক্ষীপুর গ্রামে পৃথক অভিযান চালানো হয়।

প্রথম অভিযানে দক্ষিণ লক্ষীপুর গ্রামের নিজ বসতবাড়ি থেকে ১ কেজি শুকনো গাঁজাসহ মোছা. পারুল বেগম (৪১) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ওই গ্রামের মো. নজরুল ইসলামের স্ত্রী।

আরও পড়ুন

অপর একটি অভিযানে দক্ষিণ লক্ষীপুর দীঘিপাড়া এলাকার অনিল (৫০) নামে এক ব্যক্তির বসতবাড়ির সামনে থেকে ৪টি তাজা ও পূর্ণাঙ্গ গাঁজা গাছ উদ্ধার করা হয়। অনিল ওই গ্রামের সমরার ছেলে। উদ্ধারকৃত গাছগুলোর মধ্যে একটির উচ্চতা ৭ ফুট, একটির ৬ ফুট এবং বাকি দুটি যথাক্রমে ৪ ফুট ৪ ইঞ্চি ও ২ ফুট ৮ ইঞ্চি। গাছগুলোর মোট ওজন ৪ কেজি ৫০০ গ্রাম।

নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অবস্থান সব সময়ই ‘জিরো টলারেন্স’। নওগাঁ জেলাকে সম্পূর্ণ মাদক ও অপরাধমুক্ত করতে আমাদের এই অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। মাদক কারবারি যতই প্রভাবশালী হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না।

তিনি আরও জানান, পোরশায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং মাদকের মূল উৎপাটনে জেলা পুলিশের এই অ্যাকশন অব্যাহত থাকবে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলা করে এক ব্যক্তিকে কারাভোগে বাধ্য করার দায়ে লিপি আক্তার (৩৯) নামের এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম এমদাদুল হক এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরুল কবির রুবেল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত লিপি আক্তার আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তিনি জেলার বারহাট্টা উপজেলার বিক্রমশ্রী গ্রামের বাসিন্দা। আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালে একই গ্রামের কামাল উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন লিপি আক্তার। মামলায় নিজেকে আট মাসের অন্তঃসত্ত্বা দাবি করলে পুলিশ কামাল উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে প্রায় দুই মাস কারাগারে থাকতে হয় তাকে। লিপি আক্তারের সন্তান জন্মের পর শিশুটির পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষার প্রতিবেদনে কামাল উদ্দিনকে শিশুটির জৈবিক পিতা হিসেবে শনাক্ত করা হয়নি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালে আদালত ধর্ষণের অভিযোগ থেকে কামাল উদ্দিনকে খালাস দেন। এরপর মিথ্যা অভিযোগে মামলা করে তাকে কারাভোগে বাধ্য করার প্রতিকার চেয়ে ২০২০ সালে লিপি আক্তারের বিরুদ্ধে পাল্টা মামলা করেন কামাল উদ্দিন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত লিপি আক্তারকে দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ দেন। আরটিভি/এসকে
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
সিলেটের গোলাপগঞ্জে এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
চট্টগ্রামের রাউজানে পরীক্ষার হলে চুল লম্বা রাখার কারণ জানতে চেয়ে শাসন করায় এক শিক্ষককে কলম দিয়ে একাধিক আঘাত করে রক্তাক্ত করেছে নবম শ্রেণির এক ছাত্র। আহত শিক্ষককে হাসপাতালে নেওয়া হলে তাঁর মাথায় সেলাই দিতে হয়।
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
নওগাঁর মান্দায় বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই সাইফুল ইসলাম ও স্ত্রী সাথী আক্তার আহত হয়েছেন। তাদের মধ্যে সাইফুল ইসলামের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
দিনে জীবিকার তাগিদে কাজ করেন এসএস পাইপ মিস্ত্রি হিসেবে। আর অবসর পেলেই মেতে ওঠেন সুপারহিরো হওয়ার স্বপ্ন পূরণের সাধনায়। বোনের পুরোনো বোরকাকে কৃষের পোশাকে রূপ দিয়ে নানা কসরত ও স্টান্ট দেখানোর চেষ্টা করেন তিনি।
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
আরও পড়ুন
খুলনার হত্যা মামলার আসামি চট্টগ্রামে ধরা
‘কাজ দেওয়ার’ কথা বলে ফ্ল্যাটে ডেকে নেওয়া হয় তরুণীকে, অতঃপর... 
সোনারগাঁয় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৫
চার্চের ঘণ্টা চুরির ঘটনায় মূল হোতাসহ গ্রেপ্তার ৪